Koel: ওয়াশিংটন ডিসি থেকে ছবি পোস্ট কোয়েলের, পরিবারের সাথে একান্ত সময় যাপনে ব্যস্ত অভিনেত্রী

Koel: কিছুদিন আগেই রাজনীতি থেকে বিদায় নিয়েছেন তিনি, তারপর পাড়ি দিয়েছেন বিদেশে। সেখানে গিয়ে পরিবারের সকল সদস্যদের সাথে একান্ত কিছুটা সময় কাটাচ্ছেন কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি ভাগ করে নিয়েছেন সেখানকারই কিছু ছবি। যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা।

হয়তো অনেকেই জানেন বাংলার নির্বাচনের আগে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন অভিনেত্রী। তবে রাজনীতিতে যোগদান করার মাত্র কয়েক মাসের মধ্যেই পালাবদল ঘটে বাংলায়। তৃণমূল কংগ্রেসকে ধূলিস্যাৎ করে নতুন সরকার গঠন করে বিজেপি। এরপর পদত্যাগ করেন কোয়েল।

যদিও তিনি শুরুতে বলেছিলেন দেশের সেবা করার জন্য রাজনীতিতে যোগদান করেছেন, তবে কিছুদিনের মধ্যেই তিনি সে কথা ভুলে গিয়ে নিজের মতোন করে জীবনযাপন শুরু করেন। হাজারো কটাক্ষ, সমালোচনা জুটেছে তার। এতদিন যে অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে তুলতেন তারাই উল্টো সুর গাইতে শুরু করেন।

এসবের মাঝে তিনি পাড়ি দেন বিদেশে। পরিবারের সকল সদস্যদের সাথে কিছুটা সময় একান্তে কাটাতে গিয়েছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসি থেকে’। অর্থাৎ বর্তমানে তিনি আমেরিকাতে রয়েছেন। পোস্ট করতে ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। এর আগেও পিতৃ দিবস উপলক্ষ্যে তিনি ছবি পোস্ট করেছিলেন বেশ কয়েকটি।

বিদেশে থেকেই পিতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে। সেই নিয়ে নানান মন্তব্য করেন অনুরাগীরা। তবে কোনো কিছুই গায়ে মাখেন না কোয়েল। তিনি জানেন জনপ্রিয়তার সাথে সমালোচনা আসে হাত ধরাধরি করে। বর্তমানে পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই হয়তো ফিরবেন অভিনয়েও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক