Koel: অবশেষে প্রকাশ্যে এলো কোয়েলের বিদেশ যাত্রার কারণ। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি জানিয়ে দিলেন কী কারণে এতদিন ধরে আমেরিকায় রয়েছেন এই অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি।
যেখানে দেখা যায় সপরিবারে আমেরিকায় রয়েছেন তারা। কখনো পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আবার কখনো নস্টালজিয়ায় ভরিয়ে তুলছেন সকলকে। অবশেষে তিনি জানালেন কী কারণে আমেরিকায় রয়েছেন। আসলে এক দাদার বিয়েতে সেখানে সপরিবারে উপস্থিত হয়েছেন অভিনেত্রী।
এদিন বিয়ের সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে বিয়ের সমস্ত রীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়াও আনন্দে নাচে মেতে উঠেছেন। ছবিগুলি পোস্ট করে দিলে ক্যাপশনে লেখেন, “আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্যই ছিল দাদার এবং কুহকীর বিয়ে। কী দারুণ সময় কাটলাম আমরা!”
জনপ্রিয় সেতার বাদক তথা সংগীত পরিচালক ইন্দ্র রায় চৌধুরীর বিয়েতে হাজির হয়েছিলেন তারা। হয়তো অনেকেই জানেন ইন্দ্র রায় চৌধুরী জনপ্রিয় একজন সেতার বাদক। আর তার জীবন সঙ্গিনী কুহকী দাস একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। তাদের বিয়েতেই মল্লিক পরিবার হাজির হয়েছিল।
যদিও ইন্দ্র কোয়েলের কেমন দাদা তা জানা যায়নি তবে তাদের সম্পর্ক যে বেশ আন্তরিক তা বোঝা গিয়েছে ছবিগুলো দেখেই। ইতিমধ্যে সেগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একইসাথে তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। তিনি তার ব্যস্ততার মধ্যেও যে সকলে মিলে বিয়েতে গিয়েছেন এই বিষয়টি বেশ পছন্দ করেছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.