Madhumita: হানিমুনের স্মৃতিচারণে মত্ত অভিনেত্রী মধুমিতা, ক্যাজুয়াল লুকে মুগ্ধ সকলে

Madhumita: এখনো হানিমুনের স্মৃতি রোমন্থন করে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সমুদ্রসৈকতে কাটানো কিছু মুহূর্তের ছবি। হয়তো অনেকেই জানেন বিয়ের বেশ কিছু মাস কেটে যাওয়ার পর স্বামী দেবমাল্য চক্রবর্তীর সাথে হানিমুনে গিয়েছিলেন এই অভিনেত্রী।

যেহেতু তিনি সমুদ্র ভীষণ ভালোবাসেন তাই সেখানকার স্মৃতি এখনো ভুলতে পারছেন না। ইতিমধ্যে সেখানকার ছবি পোস্ট করে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি আবারো কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে তুলে ধরেছেন তার ও স্বামীর বেশ কিছু মুহূর্তের ছবি।

একইসাথে একটি গানের লাইন তুলে ধরেছেন ক্যাপশনে। যার আক্ষরিক অর্থ এক রকম হলেও তিনি কিন্তু সমুদ্রের ঢেউকেই বোঝাতে চেয়েছেন। গানের লাইনটিতে বলা হয়েছে, ‘দিল কিউ ইয়ে মেরা শোর করে।’ তবে সেই শোরকে যে তিনি সমুদ্রের জলোচ্ছ্বাসকে বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট। এদিন তাকে সাধারণ পোশাকে দেখা গিয়েছে।

ডেনিম শর্টস এবং সাদা টি-শার্ট। সবমিলিয়ে এই ক্যাজুয়াল পোশাকে অসাধারণ লাগছিল তাকে দেখতে। খোলা চুল উড়ে চলেছে হাওয়ায়। স্বামীর সাথে কাটানো এই বিশেষ মুহূর্তগুলি যে তিনি ভরপুর উপভোগ করেছেন তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন তিনি তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যাপন করেছেন সেই সময়। এছাড়া তার সাজের প্রশংসা করতেও দেখা গিয়েছে সকলকে। সবমিলিয়ে বলতে গেলে এই ছবিগুলোর মাধ্যমে আরও একবার চর্চায় উঠে এসেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক