Koushani Mukherjee: কালো পোশাকে অনবদ্য কৌশানী, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা

Koushani Mukherjee: টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani) আবারও নিজের স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একগুচ্ছ ছবিতে কালো রঙের স্টাইলিশ ফ্রিঞ্জড গাউনে ধরা দিয়েছেন তিনি।

ছবিগুলিতে কাঠের দরজার আড়াল থেকে উঁকি দেওয়া কৌশানীর আত্মবিশ্বাসী এক্সপ্রেশন এবং গভীর কাজল-আঁকা চোখ যেন আলাদা মাত্রা এনে দিয়েছে গোটা লুকটিতে। এই ফটোশ্যুটে কৌশানী বেছে নিয়েছেন ন্যুড মেকআপ, গ্লসি লিপস্টিক এবং বড় রুপোলী স্টেটমেন্ট কানের দুল।

খোলা চুল ও মিনিমাল স্টাইলিং তার সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। ক্যাপশনে লিখেছেন, ‘ক্লোজ-আপ আবশ্যক।’ অনুরাগীদের অনেকেই লিখেছেন, ‘স্টানিং’, ‘বিউটি ইন ব্ল্যাক’ এবং ‘এলিগ্যান্সের অন্য নাম কৌশানী।’ আমরা সকলেই জানি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও কৌশানী বরাবরই প্রশংসিত।

ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে আধুনিক ওয়েস্টার্ন পোশাক, সব ধরনের লুকেই তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন। তাই তার প্রতিটি নতুন ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বড়পর্দা ও ওটিটি, দুই মাধ্যমেই নতুন নতুন প্রজেক্টে তাকে দেখা যাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট ও প্রচারমূলক কাজেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। সবমিলিয়ে, এই নতুন ফটোশ্যুটে কৌশানী মুখার্জি প্রমাণ করলেন, ফ্যাশন, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব এই তিনের নিখুঁত মেলবন্ধনই তাকে সমসাময়িক বাংলা বিনোদন জগতের অন্যতম স্টাইল আইকনে পরিণত করেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক