kareena Kapoor Khan: আয়নার সামনে অনবদ্য করিনা কাপুর খান, অনায়াস স্টাইলেই কাড়লেন নজর

Kareena: তিনি নিজের পছন্দের! আবারও জানিয়ে দিলেন অনুরাগীদের। হয়তো অনেকে ভাবছেন কী কারণে এমনটা জানালেন তিনি? করিনা কাপুর খানের (Kareena) সেই জনপ্রিয় সংলাপের কথা কারোরই অজানা নয়। যেখানে তিনি সিনেমায় তার নিজস্ব ভঙ্গিতে বলেছিলেন, ‘আমি নিজের প্রিয়।’ তেমনটাই আবার করলেন তিনি।

সম্প্রতি বেড়াতে গিয়েছেন বিদেশে। সেখান থেকে পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। বলিউডের ফ্যাশন আইকনদের তালিকায় করিনা কাপুর খানের নাম সবসময়ই প্রথম সারিতে থাকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু মিরর সেলফিতে আবারও সেই প্রমাণ দিলেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, একটি ভিন্টেজ ধাঁচের সোনালি ফ্রেমের আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলেছেন তিনি। পরনে রঙিন ও আরামদায়ক একটি ওভারসাইজড শার্ট, খোলা চুল এবং একেবারে হালকা মেকআপ। সবমিলিয়ে করিনার লুকে ধরা পড়েছে স্বাভাবিক সৌন্দর্য্য ও আত্মবিশ্বাস।

আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার আয়নার সেলফিগুলো সবসময় দারুণ হয়। আমি নিজের প্রিয়, এটা ভুলবেন না !! ভেনেজিয়া 2026।’ অভিনেত্রীর এই সহজ-সরল স্টাইলও ভক্তদের নজর এড়ায়নি। কমেন্ট সেকশনে অনেকে তাকে ‘এজলেস বিউটি’ ও ‘স্টাইল কুইন’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

বরাবরের মতোই করিনা প্রমাণ করলেন, গ্ল্যামারের জন্য সবসময় জাঁকজমকপূর্ণ সাজের প্রয়োজন হয় না; ব্যক্তিত্বই একজন তারকার সবচেয়ে বড়ো অলংকার। কাজের ক্ষেত্রেও করিনা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। গত কয়েক বছরে তিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করে সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক