হৃদরোগে আক্রান্ত সলমনের বডি-ডবল! ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে বড় সিদ্ধান্ত ভাইজানের

শুটিং সেটে দুর্ঘটনা বা অসুস্থতার ঘটনা তারকাদের কাছে নতুন নয়। তবে সলমন খানের আগামী ছবি ‘মনস্টার’-এর সেটে ঘটে গেল এমনই এক ঘটনা, যা ঘিরে সাময়িকভাবে থমকে যায় ছবির কাজ। হাড়হিম করা অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সলমনের বডি-ডবল বা স্টান্ট পারফর্মার। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিজেই বড় সিদ্ধান্ত নেন ভাইজান।

সম্প্রতি নয়নতারার সঙ্গে জুটি বেঁধে তেলুগু প্রযোজক দিল রাজুর ছবির শুটিং শুরু করেছেন সলমন খান। ভামশি পেডপল্লির পরিচালনায় তৈরি হচ্ছে অ্যাকশন ড্রামা ‘মনস্টার’। ছবির গল্পে একাধিক ঝুঁকিপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বলেই খবর। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন সলমনের স্টান্ট ডাবল।

ঘটনার পর স্বাভাবিকভাবেই সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় শুটিং। ছবির অ্যাকশন দৃশ্য কীভাবে সম্পূর্ণ করা হবে, তা নিয়েও চিন্তায় পড়েন নির্মাতারা। কিন্তু শুটিংয়ের শিডিউল যাতে পিছিয়ে না যায়, সেদিকেই নজর দেন সলমন।

জানা গিয়েছে, বডি-ডবল আপাতত শুটিংয়ে অংশ নিতে না পারায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্য নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। অর্থাৎ অ্যাকশন দৃশ্যের শুটে এবার আরও বেশি করে নিজের উপরেই ভরসা রাখছেন অভিনেতা। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সলমন কোনওভাবেই ছবির শুটিংয়ের সময়সূচি পিছিয়ে দিতে চান না। তাই সেটে নিরাপত্তা আরও কড়া করার পাশাপাশি অতিরিক্ত স্টান্ট টিমও আনা হয়েছে। ফলে বডি-ডবলের অনুপস্থিতিতেও ছবির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

২০২৭ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সলমন খান ও নয়নতারা অভিনীত ‘মনস্টার’-এর। ভামশি পেডপল্লির পরিচালনায় তৈরি এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি ভিএফএক্সেরও বড় ভূমিকা থাকবে বলে জানা যাচ্ছে। তেলুগু ও তামিল ছবিতে সাফল্যের পর এবার সলমনের সঙ্গে ভামশির এই জুটি কতটা ধামাকা দেখায়, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক