Bhadra Rajyog: জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, ব্যবসা এবং অর্থনীতির কারক গ্রহ হিসেবে মনে করা হয়। বুধ যখন নিজের রাশি মিথুন অথবা উচ্চ রাশি কন্যায় অবস্থান করে, তখন পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম ভদ্র রাজযোগ তৈরি হয়। জ্যোতিষমতে, এই যোগ জাতক-জাতিকাদের বুদ্ধি, কর্মদক্ষতা, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দৃক পঞ্চাঙ্গের তথ্য অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। এর ফলে ভদ্র রাজযোগ তৈরি হবে। জ্যোতিষীদের মতে, এই গ্রহ গোচরের প্রভাব বিশেষভাবে পড়তে পারে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রেও আসতে পারে একাধিক ইতিবাচক পরিবর্তন।
বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর পঞ্চম ঘরে হতে চলেছে। জ্যোতিষমতে, এর ফলে বিনিয়োগ, শেয়ার বাজার কিংবা অন্য কোনও আর্থিক উৎস থেকে আকস্মিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ পাওয়ারও সুযোগ রয়েছে। পাশাপাশি পড়ুয়াদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা সাফল্য পেতে পারেন। নতুন কোনও বিষয়ে পড়াশোনা বা দক্ষতা অর্জনের ক্ষেত্রেও আগ্রহ বাড়তে পারে।
মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি গ্রহই হল বুধ। এই রাশির জাতক-জাতিকাদের জন্য কন্যায় বুধের গোচর চতুর্থ ঘরে হতে চলেছে। ফলে বাড়ি, জমি কিংবা যানবাহন সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। জ্যোতিষমতে, সম্পত্তি কেনাবেচা বা নতুন বাড়ি কেনার পরিকল্পনা থাকলে সময়টি অনুকূল হতে পারে। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। একইসঙ্গে মায়ের স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি

কন্যা রাশিতে বুধের গোচর হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা ভদ্র রাজযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সুফল পেতে পারেন। বুধ এখানে প্রথম ঘরে অবস্থান করবে। ফলে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন চুক্তি বা বড় কোনও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রেও পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি অথবা কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলতে পারে। নিজের দক্ষতা দিয়ে অন্যদের প্রভাবিত করার সুযোগও তৈরি হতে পারে।
ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর দশম ঘরে অর্থাৎ কর্ম ও পেশার ক্ষেত্রে ঘটবে। ফলে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে এবং নিজের কাজের জন্য প্রশংসা পাওয়ার সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বদলি বা নতুন চাকরির সন্ধান করছেন যারা, তাঁদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে।
উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্রের এই ফলাফল বিশ্বাস ও জ্যোতিষীয় গণনার উপর ভিত্তি করে। বাস্তব জীবনের আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ও বিশেষজ্ঞের পরামর্শ বিবেচনা করা উচিত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.