Madhumita: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এখন জীবনের নতুন অধ্যায়ে। কাজের ব্যস্ততা, শ্যুটিংয়ের চাপের মাঝেও স্বামী দেবমাল্যর সঙ্গে ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একসঙ্গে কাটানো এমনই অলস সময়ের ছবি কিংবা মুহূর্ত মাঝেমধ্যেই অনুরাগীদের নজর কেড়ে নেয়।
সম্প্রতি সেরকমই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে কখনো তাদের পছন্দের খাবার উপভোগ করতে দেখা গিয়েছে আবার কখনো অলসভাবে নিজের রূপচর্চা করছিল অভিনেত্রী। একইসাথে স্বামীর সাথেও আদুরে সময় কাটাতে দেখা গিয়েছে তাকে।
ছবিগুলো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখ্য, ছোটবেলার বন্ধু দেবমাল্যের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ২৩শে জানুয়ারি সরস্বতী পুজোর দিনে সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা।
আরও পড়ুন,
Yash: জন্মাষ্টমীর পুজোয় মাতলেন যশ দাশগুপ্ত, কৃষ্ণভক্তিতে মগ্ন অভিনেতা
বাঙালি রীতিনীতি মেনে তাদের বিয়ের আয়োজন হয়েছিল। পরে শোভাবাজার রাজবাড়িতে বসেছিল তাদের জমকালো রিসেপশনের আসর। বিয়ের পর নতুন সংসার নিয়েও মুখ খুলেছিলেন মধুমিতা। জানিয়েছিলেন, তাদের দাম্পত্য জীবন বেশ আনন্দ, মজা ও হুল্লোড়েই কাটছে।
এমনকি শ্যুটিং থেকে বাড়ি ফেরার পর দেবমাল্যের কাছ থেকে কফি পাওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। বিয়ের কয়েক মাস পর আরও এক বিশেষ খবর সামনে আসে। জুন মাসে মধুমিতা ও দেবমাল্য আইনি বিয়েও সম্পন্ন করেন। সামাজিক বিয়ের পাঁচ মাস পর রেজিস্ট্রির সেই মুহূর্তের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.