মঙ্গলের উদয়ে ভাগ্যবদলের যোগ, আগামী ৬৭ দিনে কেরিয়ারে বিরাট উন্নতি ৪ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহদের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। সাহস, শক্তি, বীরত্ব, ভাই-বোন, জমি, সম্পত্তি এবং রক্তের কারক গ্রহ হল মঙ্গল। তাই এই গ্রহের অবস্থান ও গতিপথে পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়ে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে। জ্যোতিষ গণনা অনুযায়ী, দীর্ঘ সময় অস্ত অবস্থায় থাকার পর গত ২ মে ২০২৬ থেকে মঙ্গল উদিত অবস্থায় রয়েছে। ২০২৬ সালের শেষ পর্যন্ত এই অবস্থান বজায় থাকার কথা। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে বক্রী দশায় প্রবেশ করতে পারে লাল গ্রহ।

বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে। পরবর্তী সময়ে সূর্যের অধিপত্যাধীন সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, মঙ্গলের উদিত এবং সরাসরি গতি কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ এবং নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে চার রাশির। আগামী ৬৭ দিন এই রাশিগুলির জন্য বিশেষ শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক তালিকায় রয়েছে কারা।

মেষ রাশি
Aries Horoscope
মঙ্গলের উদয় মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি নতুন করে শুরু হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিশেষ করে মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যও মঙ্গলের উদয় ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা চললে তা থেকে মুক্তির পথ খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। কোনও ভালো খবর আপনার মনোবল বাড়িয়ে দিতে পারে।

তুলা রাশি
Libra
মঙ্গলের উদয় তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিভিন্ন কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি কিংবা অন্য কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পাশাপাশি শারীরিক সুস্থতার দিক থেকেও ভালো সময় কাটতে পারে।

কুম্ভ রাশি
Aquarius
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের উদয় সৌভাগ্য বয়ে আনতে পারে। আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি ফের গতি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। নতুন কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই দায়িত্ব ভবিষ্যতে কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে আর্থিক ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

লক্ষ্মী যোগে ধনতেরাস-দীপাবলিতে অর্থলাভের সম্ভাবনা, ভাগ্য খুলতে পারে ৩ রাশির
লক্ষ্মী যোগে ধনতেরাস-দীপাবলিতে অর্থলাভের সম্ভাবনা, ভাগ্য খুলতে পারে ৩ রাশির

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মঙ্গলের উদয় এই চার রাশির জীবনে উন্নতির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রের এই পূর্বাভাস বিশ্বাস ও গণনানির্ভর, এর কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক