‘বাঁশের চেয়ে বড় শিক্ষা আর কী-ই বা হয়!’ ঋতাভরীর শিক্ষক দিবসের পোস্টে হইচই, রহস্য দেখছেন নেটিজেনরা

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে নতুন করে চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। শিক্ষক দিবস উপলক্ষে তাঁর করা একটি মজার পোস্ট ঘিরেই এখন সরগরম নেটপাড়া। পোস্টের ছবিতে শুধুই দেখা যাচ্ছে একের পর এক বাঁশ। আর সেই ছবির সঙ্গে অভিনেত্রীর ক্যাপশনেই যেন লুকিয়ে রয়েছে আসল মজা।

টলিউডের পরিচিত মুখ ঋতাভরী চক্রবর্তী দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত। পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। অনুষ্কা শর্মার ‘পরী’ থেকে শুরু করে কল্কি কেঁকলার স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘নেকেড’—বিভিন্ন কাজেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন ঋতাভরী। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন দেড় দশকেরও বেশি সময়।

তবে বর্তমানে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও অনেকটাই আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। এরই মধ্যে শিক্ষক দিবসে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। শনিবার শিক্ষক দিবস উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ঋতাভরী। ছবিজুড়ে ছিল শুধু বাঁশ। সেই সঙ্গে অভিনেত্রীর ক্যাপশন, ‘আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।’ ব্যস, এতেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন,
Madhumita: স্বামী দেবমাল্যের সঙ্গে অলস সময় মধুমিতার, নতুন সংসারে ভালোবাসার আবেশ

ঋতাভরীর এই রসিকতা উপভোগ করেছেন তাঁর অনুরাগীরাও। মন্তব্যবাক্সে কেউ অভিনেত্রীর কৌতুকবোধের প্রশংসা করেছেন, কেউ আবার মজার মজার মন্তব্য করেছেন। এমনকী অভিনেত্রীর পোস্ট দেখে হেসে গড়িয়েছেন মিমি চক্রবর্তীও। তাঁর কমেন্টও নজর কেড়েছে নেটিজেনদের। তবে পোস্টটি নিছক মজার হলেও এর নেপথ্যে অন্য কোনও ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। নেটভুবনের একাংশের প্রশ্ন, ঋতাভরীর এই পোস্টের মধ্যে কি কোনও ব্যক্তিগত আক্ষেপ লুকিয়ে রয়েছে? ‘ধারাবাহিক শিক্ষক’ বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

এদিকে ঋতাভরীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছুদিন ধরেই আলোচনা রয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তাঁর সম্পর্কের খবরও প্রকাশ্যে এসেছিল। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘দাহাড়’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো কাজের সঙ্গে যুক্ত সুমিতের সঙ্গে ঋতাভরীর সম্পর্ক নিয়ে একসময় যথেষ্ট চর্চা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবিও নজর কেড়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে সুমিতের সঙ্গে আর কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি অভিনেত্রীকে। ফলে শিক্ষক দিবসের বাঁশের ছবির সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কোনও যোগ রয়েছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। যদিও ঋতাভরীর পোস্টের আসল অর্থ কী, তা অভিনেত্রী নিজে স্পষ্ট করেননি। আপাতত তাই বাঁশের ছবির আড়ালে থাকা রহস্য নিয়েই মজেছে নেটপাড়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক