Ridhima Ghosh: বাঙালি সিনেপ্রেমীদের হৃদয়ে মহানায়ক উত্তম কুমার চিরকাল অমলিন। তার জন্মশতবর্ষ উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত বিশেষ স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা ও সংস্কৃতি জগতের গুণীজনেরা। সেই অনুষ্ঠানে এক ধ্রুপদী ও ঐতিহ্যবাহী লুকে নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima)।
মহানায়কের স্মৃতি ও বিনোদনের স্বর্ণযুগকে সম্মান জানাতে ঋদ্ধিমা বেছে নিয়েছিলেন এক স্নিগ্ধ কালচে শাড়ি এবং তার সঙ্গে মানানসই কনুই-হাতা ব্লাউজ। সঙ্গে কপালে ছোট্ট টিপ, চুলের সাধারণ খোঁপা ও তাতে জড়ানো মালা এবং জমকালো নেকলেস ও ঝুমকো কানপাশা।
তার এই ভিন্টেজ লুক যেন বাংলা চলচ্চিত্রের সেই সোনালী যুগের আমেজকে নতুন করে ফুটিয়ে তোলে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ফিরে যাওয়া যাক এমন এক যুগে, যখন সৌন্দর্য্য ছিল অনায়াস, প্রেম ছিল চিরন্তন, আর সিনেমার ছিল নিজস্ব এক জাদু।’
উল্লেখ্য, মহানায়কের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কর্মসূচিতে গগনেন্দ্র শিল্প প্রদর্শনীতে তার জীবন ও বিরল ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী, ‘নায়ক’-সহ কালজয়ী চলচ্চিত্রগুলোর স্ক্রিনিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত হয়ে ঐতিহ্যবাহী সাজে মহানায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান ঋদ্ধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তার এই বিশেষ সাজের ছবি প্রকাশ পেতেই ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের অফুরন্ত প্রশংসায় ভেসেছেন অভিনেত্রী। অন্যদিকে তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য গুণী শিল্পীরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.