LPG Cylinder Booking: ক’দিন অন্তর বুকিং? গ্রাম-শহরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

LPG Cylinder Booking: এলপিজি রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। এবার থেকে গ্রাম ও শহর—দুই এলাকার গ্রাহকরাই ২৫ দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। অর্থাৎ, গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এতদিন যে অতিরিক্ত অপেক্ষার সময়সীমা ছিল, তা আর থাকছে না। সারা দেশে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা—ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-কে অবিলম্বে এই অভিন্ন সময়সীমা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামাঞ্চলে এতদিন নিয়ম কী ছিল?
এর আগে এলপিজি রিফিল বুকিংয়ের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে সময়সীমার পার্থক্য ছিল। শহরাঞ্চলে ২৫ দিন অন্তর, আর গ্রামাঞ্চলে ৪৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুক করার নিয়ম চালু করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং এলপিজি সরবরাহে সমস্যার জেরে সাময়িকভাবে এই আলাদা নিয়ম করা হয়েছিল। ফলে গ্রামাঞ্চলের বহু গ্রাহককে নতুন সিলিন্ডারের জন্য তুলনামূলক বেশি সময় অপেক্ষা করতে হচ্ছিল।

LPG Cylinder
LPG Cylinder

কেন নিয়মে পরিবর্তন আনল কেন্দ্র?
কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আগের জমে থাকা পেন্ডিং অর্ডারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে গ্যাসের সরবরাহে আগের মতো চাপ না থাকায় গ্রাম ও শহরের মধ্যে বুকিংয়ের সময়সীমায় থাকা পার্থক্য তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে কী নিয়ম?
নতুন নিয়ম অনুযায়ী, দেশের সমস্ত এলপিজি গ্রাহক ২৫ দিন অন্তর রিফিল সিলিন্ডার বুক করতে পারবেন। অর্থাৎ গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য ৪৫ দিনের অপেক্ষার নিয়ম বাতিল করে শহরের সঙ্গে একই ২৫ দিনের সময়সীমা করা হয়েছে।

আরও পড়ুন,
ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত আরও শক্ত! পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

কেন্দ্রের এই সিদ্ধান্তে বিশেষ করে গ্রামাঞ্চলের সেইসব পরিবার উপকৃত হবে, যাদের রান্নার জন্য নিয়মিত এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হয়। সরবরাহ স্বাভাবিক থাকলে নির্দিষ্ট সময় অন্তর সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে এই পরিবর্তন গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক