ভারতীয় রেল দেশের কোটি কোটি মানুষের অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার থেকে শুরু করে দেশের আধুনিকতম সেমি-হাইস্পিড ট্রেন—বিভিন্ন পরিষেবায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় রেল। তবে এত ট্রেনের ভিড়ে একটি ট্রেন দীর্ঘদিন ধরেই পেয়েছে বিশেষ মর্যাদা। তাকে বলা হয় ‘ভারতীয় রেলের রাজা’।
নামটি খুবই পরিচিত—রাজধানী এক্সপ্রেস। অনেকের মনে হতে পারে, বর্তমানে দেশের অন্যতম আধুনিক ও দ্রুতগতির ট্রেন বন্দে ভারতই হয়তো এই তকমার দাবিদার। কিন্তু রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ভারতীয় রেলের ইতিহাস এবং ঐতিহ্য এতটাই গভীর যে আজও এই ট্রেন নিজের জায়গায় অটুট।
রাজধানী এক্সপ্রেসের ইতিহাসের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে বাংলার হাওড়া স্টেশন। এই ট্রেন প্রথম চালু হওয়ার সময় হাওড়া থেকে নয়াদিল্লির মধ্যে পরিষেবা শুরু করেছিল। ফলে বাংলার সঙ্গে রাজধানী এক্সপ্রেসের সম্পর্কও বেশ পুরনো।
পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ শহরকে নয়াদিল্লির সঙ্গে যুক্ত করতে একাধিক রুটে রাজধানী এক্সপ্রেস চালু করা হয়। দেশের প্রথমসারির শহরগুলি থেকে রাজধানী শহরে দ্রুত এবং উন্নত পরিষেবায় যাত্রী পৌঁছে দেওয়াই এই ট্রেনের অন্যতম বৈশিষ্ট্য। শুধু নামের মধ্যেই ‘রাজধানী’ নয়, গতি এবং পরিষেবার কারণেও একসময় রাজধানী এক্সপ্রেস বিশেষ খ্যাতি অর্জন করেছিল। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলির তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে এর বিশেষ জায়গা।
বর্তমানে ভারতীয় রেলের পরিষেবায় এসেছে একাধিক আধুনিক ট্রেন। বন্দে ভারত, তেজস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেন গতি ও পরিষেবার ক্ষেত্রে নজর কেড়েছে। তবুও রাজধানী এক্সপ্রেসের ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদা এখনও অটুট।
আরও পড়ুন,
‘মহিলারা যেন আশপাশেও না থাকেন’! BAPS-এর শর্ত ঘিরে তোলপাড়, বন্ধ আইফেল টাওয়ার
অর্থাৎ, সময়ের সঙ্গে ভারতীয় রেলের চেহারা বদলালেও ‘রাজার’ আসনটি এখনও রাজধানী এক্সপ্রেসের দখলেই—এমনটাই প্রচলিতভাবে মনে করা হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.