Subhasree: দেবের সংস্পর্শে এসে বিশেষ রোগে আক্রান্ত শুভশ্রী, আভাস মিললো সোশ্যাল মিডিয়ায়

Subhasree: দেবের (Dev) সংস্পর্শে এসে এবার তারই রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী (Subhasree)। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কোন রোগে আক্রান্ত অভিনেত্রী? আসলে তিনি দেবের ‘এমনি’ রোগের শিকার হয়েছেন। সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ পোস্টেই দেব ক্যাপশনে ‘এমনি’ লেখেন।

এবার তেমনটাই করতে দেখা গেলো অভিনেত্রীকেও। নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি ফের বড়ো পর্দায় ফিরছে, আর সেই আবহেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’। ৭ই সেপ্টেম্বর মুক্তি পাওয়া গানটির শ্যুটিং হয়েছে লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে।

গান প্রকাশের আবহেই শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ নতুন ছবি। ছবিতে বেগুনি রঙের নজরকাড়া পোশাকে পাহাড়ের পটভূমিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনও খোলা আকাশের নীচে নাচের ভঙ্গিতে, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে মুগ্ধ করা অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। তার এই লুক ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

আর ক্যাপশনে লিখেছেন, ‘এমনি’। যা দেখার পর বেশ মজা পেয়েছেন সকলে। দেবের পর এবার শুভশ্রীকে এই ক্যাপশনে দিতে দেখে একপ্রকার খুশি হয়েছেন তারা। উল্লেখ্য, ‘তোর শুধু তোর’ গানটির কণ্ঠ দিয়েছেন রূপক তিয়ারি। গানের কথা লিখেছেন বারিশ এবং সুর করেছেন স্যাভি। গানটির ভিডিওতে লাদাখের রাস্তায় দেব ও শুভশ্রীর প্রেমের মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে।

‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। ২০২৫ সালের ‘ধূমকেতু’র পর ফের তাদের একসঙ্গে পর্দায় দেখতে চলেছেন দর্শক। নতুন সিনেমাটি দেবের পরিচালক হিসেবে বড়ো পর্দায় আত্মপ্রকাশও বটে। সিনেমায় এই জুটির সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক-সহ একাধিক অভিনেতা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক