‘ওই ছাগেশ্বর না বালেশ্বরকে বললে এই কৃমিটার খুব গায়ে লাগে’, ট্রোলারের হুমকিতে ঋত্বিকের কড়া জবাব

Ritwick Chakraborty: সামাজিক মাধ্যমে নিজের সোজাসাপ্টা বক্তব্য এবং রসিক কটাক্ষের জন্য প্রায়ই আলোচনায় থাকেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এবার এক নেটিজেনের হুমকি ও কদর্য মন্তব্যের জবাব দিয়ে ফের চর্চায় এলেন টলিউডের এই অভিনেতা। নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া এক ট্রোলারকে পাল্টা শ্লেষাত্মক ভাষায় আক্রমণ করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ঘিরে ঋত্বিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। বাঙালির মাছ-মাংস খাওয়ার অভ্যাস নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের প্রেক্ষিতে অভিনেতা ফেসবুকে কটাক্ষ করে লিখেছিলেন, ‘বাগাড়ম্বর বাবা-র বাতেলা শুনতে শুনতে হাতে টুনি জ্বালিয়ে যারা হাত তুললো তারা যেন এবার পুজোয় শুধু খৈনি আর গুটখা খায় (বিশুদ্ধ ভেজ বলে বলছি)।’

ঋত্বিকের সেই পোস্টের নিচেই এক নেটিজেন তাঁর উদ্দেশে হুমকি দেন। চিরঞ্জিত দত্ত নামে ওই ব্যক্তি লেখেন, ‘আপনি আগামী দিনে কী সিনেমা করতে পারেন সেটা আমরা দেখব। আর যদি সিনেমা করেনও, সেটা কীভাবে সিনেমা হলে রিলিজ করেন সেটাও দেখব। গেরুয়াকে অপমান করার ফল আপনি সারাজীবন ভুগবেন।’ এই মন্তব্যের পর অবশ্য একেবারেই দমে যাননি অভিনেতা। বরং ওই নেটিজেনের মন্তব্যের জবাবে মাত্র এক লাইনে লেখেন, ‘চিরঞ্জিত দত্ত ধোব্রাল। এবার বেঁধে রাখুন।’

এরপর ওই মন্তব্য এবং সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করেন ঋত্বিক। সেখানেই আরও তীব্র ভাষায় ট্রোলারকে কটাক্ষ করেন তিনি। অভিনেতা লেখেন, ‘পেয়েছি আর এক মাকালকে! যার গায়ে প্রচারের আলো ফেলা দরকার। ওই ছাগেশ্বর না বালেশ্বরকে বললে এই কৃমিটার খুব গায়ে লাগে!’

আরও পড়ুন,
Deepika-Ranveer: দ্বিতীয়বার বেবিবাম্প নিয়ে ফটোশ্যুটে দীপিকা, স্বামী ও মেয়েকে নিয়ে মাতৃত্বের নতুন অধ্যায়

এরপর হুমকির প্রসঙ্গ তুলে ঋত্বিক আরও লেখেন, ‘গেরুয়ার ঠেকা নেওয়া এই নির্বোধ আধোঘুমে দেওয়ালা (দেওয়ালি)-র মতো আমায় হুমকি দেয়—আমার কাজ বন্ধ করে দেবে বলে।’ পাশাপাশি তাঁর দাবি, ওই ব্যক্তি ‘অসীম শক্তিশালী’ হয়ে ওঠার আগেই তাঁকে বিখ্যাত করা তাঁর দায়িত্ব। নিজের পোস্টের শেষেও রসিকতার ছলে ওই ঘটনাকে একটি ‘প্রজেক্ট’-এর নাম দিয়েছেন অভিনেতা—‘শুয়োরের গায়ে স্পটলাইট’।

আরও পড়ুন,
Subhasree: দেবের সংস্পর্শে এসে বিশেষ রোগে আক্রান্ত শুভশ্রী, আভাস মিললো সোশ্যাল মিডিয়ায়

ঋত্বিক চক্রবর্তীর এই পাল্টা জবাব ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। হুমকির মুখে নীরব না থেকে নিজের স্বভাবসিদ্ধ ব্যঙ্গ ও তীক্ষ্ণ রসবোধের মাধ্যমে অভিনেতার এই জবাব নিয়ে নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক