‘কেউ বলে বিপ্লবী.. দেখে জিৎকে চুমু খেলেন প্রসেনজিৎ! দেবকে নিয়ে ছবি কবে? মিলল বড় ইঙ্গিত

কদিন আগেই গোটা পরিবারকে সঙ্গে নিয়ে জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন দেব। এবার একই ছবি দেখতে দেখা গেল টলিউডের আর এক মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে একা নন, পাশে ছিলেন ছবির নায়ক জিৎও। সিনেমা দেখার পর জিতের ভূয়সী প্রশংসা করলেন ‘বুম্বাদা’। পাশাপাশি দেব, জিৎ ও প্রসেনজিৎ—বাংলা ছবির তিন সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষাও যে খুব বেশি দিনের নয়, সেই ইঙ্গিতও মিলল।

জিতের ছবিতে মুগ্ধ প্রসেনজিৎ
মঙ্গলবার প্রেক্ষাগৃহে গিয়ে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি দেখে বেরিয়ে তাঁর মুখে শোনা গেল প্রশংসা। সিনেমাটি কেমন লেগেছে জানতে চাওয়া হলে অভিনেতা বলেন, “দারুণ লাগছে। আমি একদম সঠিক সঠিক জায়গায় হাততালি দিয়েছি।” শুধু ছবির প্রশংসাই নয়, জিতের অভিনয়েও মুগ্ধ প্রসেনজিৎ। তাঁর কথায়, “কমার্শিয়ালের সঙ্গে দারুণ একটা ব্লেন্ড করেছে। যেটা আমার আরও ভালো লাগছে। এই জিৎকে আমি প্রথম দেখলাম। অসাধারণ।”

জিৎকে আদুরে চুমু, কাটল কেকও
ছবি দেখার পর জিৎ ও প্রসেনজিৎকে একসঙ্গে কেক কাটতেও দেখা যায়। সেই মুহূর্তেই দুই তারকার ভাইয়ের মতো সম্পর্কের সুন্দর ছবি ধরা পড়ে। জিতের গালে আদুরে চুমুও দেন প্রসেনজিৎ। মুহূর্তটি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

কবে একসঙ্গে পর্দায় দেব-জিৎ-প্রসেনজিৎ?
তিন সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখার ইচ্ছা টলিউডপ্রেমীদের বহুদিনের। সম্প্রতি সেই সম্ভাবনার কথাও জানিয়েছিলেন প্রসেনজিৎ। এবার জিতের সঙ্গে দাঁড়িয়ে ফের সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। কবে তিনজনকে একসঙ্গে দেখা যাবে, প্রশ্ন করা হলে প্রসেনজিৎ প্রথমে জিতের দিকে ইঙ্গিত করেন। জিৎ জানান, “খুব তাড়াতাড়ি। আমরা যখনই একটা স্ক্রিপ্ট পেয়ে যাব, প্ল্যানিং চলছে, আশা করি এবারে তাড়াতাড়ি হবে।”

এরপর প্রসেনজিৎ বলেন, “আমার দুই ভাই যেদিন বলবে, আই অ্যাম অন। দুই ভাই ফোন করে বলবে, উই আর রেডি, তখনই উই আর অন।” অর্থাৎ দেব ও জিৎ স্ক্রিপ্ট এবং পরিকল্পনা চূড়ান্ত করলেই তিনি যে এই প্রজেক্টে যোগ দিতে প্রস্তুত, তা স্পষ্ট করে দিয়েছেন প্রসেনজিৎ। ফলে তিন মহাতারকার বহু প্রতীক্ষিত জুটি নিয়ে প্রত্যাশা আরও বাড়ল।

আরও পড়ুন,
Subhasree: দেবের সংস্পর্শে এসে বিশেষ রোগে আক্রান্ত শুভশ্রী, আভাস মিললো সোশ্যাল মিডিয়ায়

কী নিয়ে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’?
১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিশিষ্ট বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন এবং তাঁর জীবনের সঙ্গে জড়িত বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমা। ছবিতে জিৎকে একাধিক লুকে দেখা গিয়েছে। মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে ছবিটি। প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবির ব্যবসা প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বাংলা ছবির বাজারে এই সাফল্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন,
‘ওই ছাগেশ্বর না বালেশ্বরকে বললে এই কৃমিটার খুব গায়ে লাগে’, ট্রোলারের হুমকিতে ঋত্বিকের কড়া জবাব

আর এবার স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে জিতের ছবির প্রশংসা—সব মিলিয়ে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে টলিপাড়ায় ফের চর্চা শুরু হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক