Deepika-Ranveer: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika) জীবনে এখন নতুন আনন্দের অপেক্ষা। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। আর এবার মেয়ের দ্বিতীয় জন্মদিনেই স্বামী রণবীর সিং ও মেয়ে দুয়ার সঙ্গে একগুচ্ছ সাদা-কালো ছবি শেয়ার করে ফের নজর কাড়লেন। ছবিগুলিতে স্পষ্ট তার বেবিবাম্প।
সাম্প্রতিক এই ফটোশ্যুটে দীপিকাকে দেখা গিয়েছে সাদা লেসের পোশাকে। পাশে রণবীর, আর তাদের মাঝে ছোট্ট দুয়া। কখনও মেয়েকে আদর করছেন বাবা-মা, আবার কখনও দীপিকার বেবিবাম্পের পাশে দুয়াকে দেখা যাচ্ছে। পুরো ফটোশ্যুটেই ধরা পড়েছে একান্ত পারিবারিক আবেগ ও ভালোবাসার মুহূর্ত।
চলতি বছরেই দীপিকা ও রণবীর তাদের দ্বিতীয় সন্তান আসার সুখবর প্রকাশ্যে এনেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এবার দুয়ার বয়স যখন দুই বছর পূর্ণ হলো, ঠিক সেই বিশেষ দিনেই দ্বিতীয়বারের মাতৃত্বের এই সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি।
সাথে লিখলেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয় আরও বড়ো হয়ে উঠছে! তোমাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ দীপিকার এই নতুন ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। পর্দার ব্যস্ততার পাশাপাশি আপাতত মাতৃত্বের এই বিশেষ সময়টাকেই যে অভিনেত্রী উপভোগ করছেন, তা তার সাম্প্রতিক পারিবারিক মুহূর্তগুলিতেই স্পষ্ট।
অন্যদিকে, এর আগে জুলাই মাসে একটি বিজ্ঞাপনের প্রচারেও দীপিকার বেবিবাম্প নজরে এসেছিল। আগস্টে মুম্বই বিমানবন্দরেও রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে। তবে নতুন এই ফটোশ্যুটই যেন তার দ্বিতীয় মাতৃত্বের সবচেয়ে আবেগঘন প্রকাশ।
আরও পড়ুন,
‘বাবা-মা যদি দেখতেন…’, D.Litt সম্মান পেয়ে আবেগঘন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

Sudeshna has been writing entertainment reports since 2021.