Refrigerator: ফ্রিজ ঠিকমতো ঠান্ডা করছে না? মেকানিক ডাকার আগে দরজার রবার পরিষ্কার করে দেখুন

গরমের দিনে খাবার সতেজ রাখতে ফ্রিজের ভূমিকা অপরিসীম। কিন্তু অনেক সময় দেখা যায়, ফ্রিজ চললেও আগের মতো ঠান্ডা করছে না। এমন পরিস্থিতিতে অনেকেই দ্রুত মেকানিক ডাকেন। অথচ সমস্যার কারণ হতে পারে খুবই সাধারণ—দরজার রবার বা গ্যাসকেটের অপরিচ্ছন্নতা।

কেন গুরুত্বপূর্ণ দরজার রবার?

ফ্রিজের দরজার চারপাশে থাকা রবারের কাজ হল ভেতরের ঠান্ডা বাতাস বাইরে বেরোতে না দেওয়া। দীর্ঘদিন পরিষ্কার না করলে সেখানে ধুলো, তেলচিটে ময়লা ও আর্দ্রতা জমে রবারের সিল দুর্বল হয়ে যেতে পারে। ফলে দরজা পুরোপুরি বন্ধ না হলে ঠান্ডা বাতাস বেরিয়ে যায়, কুলিং কমে এবং বিদ্যুৎ খরচও বাড়তে পারে।

Lifestyle: ফ্রিজ ঠিকমতো ঠান্ডা করছে না? মেকানিক ডাকার আগে দরজার রবার পরিষ্কার করে দেখুন
Lifestyle: ফ্রিজ ঠিকমতো ঠান্ডা করছে না? মেকানিক ডাকার আগে দরজার রবার পরিষ্কার করে দেখুন

কীভাবে পরিষ্কার করবেন?

১. টুথপেস্ট ও লেবুর রস ব্যবহার
*প্রথমে হালকা গরম জল দিয়ে রবারের অংশটি ভিজিয়ে নিন।
*সামান্য সাদা টুথপেস্ট লাগিয়ে ৮–১০ মিনিট অপেক্ষা করুন।
*এরপর লেবুর রস ও জলের মিশ্রণ ছিটিয়ে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষুন।
*শেষে ভেজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড়ে ভালোভাবে শুকিয়ে নিন।

২. বেকিং সোডার সহজ সমাধান
*এক কাপ জলে আধ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।
*সেই দ্রবণে কাপড় ভিজিয়ে রবারের অংশটি পরিষ্কার করুন।
*কোণার ময়লা তুলতে পুরোনো টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
*সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে রবার পরিষ্কার ও সতেজ থাকবে।

নিয়মিত যত্ন কেন জরুরি?

দরজার রবার পরিষ্কার রাখলে ফ্রিজের সিল ঠিকভাবে কাজ করতে পারে, ঠান্ডা বাতাস অপচয় কম হয় এবং খাবারও দীর্ঘক্ষণ ভালো থাকে। মাসে অন্তত একবার এই অংশটি পরিষ্কার করার অভ্যাস ফ্রিজের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে।
তবে পরিষ্কার করার পরও যদি ফ্রিজ যথেষ্ট ঠান্ডা না করে বা দরজার রবার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে প্রশিক্ষিত টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক