‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’—বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে বিতর্কে ‘ঝিলিক’ তিথি

বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস খাওয়ার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলায় তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের কটাক্ষ ও ট্রোলিং। এমনকী তাঁর বিকৃত ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে এবার নিজেই বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ঝিলিক’ ওরফে অভিনেত্রী তিথি বসু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের খাবারের প্রশংসা করতে গিয়ে সেখানকার গোমাংস ও ইলিশের কথা উল্লেখ করেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে ঘিরে শুরু হয় সমালোচনা। এই ট্রোলিংয়ের প্রতিবাদ করেই বুধবার রাতে একটি ভিডিও বার্তায় সরব হন তিথি।

তিথির কথায়, বিশ্বজিৎ চক্রবর্তী একজন সিনিয়র অভিনেতা এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো। নিজের সততা থেকেই তিনি নিজের পছন্দের কথা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলেই মনে করেন অভিনেত্রী।

এরপরই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিথি। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গোমাংস খান। এমনকী তাঁর অভিনীত ধারাবাহিকের সেটেও বেশ কিছু ব্রাহ্মণ শিল্পী-অভিনেতাকে বিফ নিয়ে আলোচনা করতে দেখেছেন বলে জানান তিনি। কলকাতার কয়েকটি পরিচিত জায়গায় গোমাংস বিক্রি হওয়ার সময় সেখানে বহু হিন্দুকে যেতে দেখেছেন বলেও দাবি করেন তিথি। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ২০১০ সাল নাগাদ জনপ্রিয় কিছু সঙ্গীতশিল্পী এবং চ্যানেল কর্মকর্তাকেও বিফ খেতে যেতে দেখেছেন তিনি।

তবে তিথির সবচেয়ে বিতর্কিত মন্তব্য ছিল, “মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!” তাঁর দাবি, বহু মানুষ গোমাংস খান, কিন্তু প্রকাশ্যে সেই কথা স্বীকার করেন না। একইসঙ্গে তিনি বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, তা ব্যক্তিগত বিষয় এবং সেই বিষয় অন্য কারও উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

তিথির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে পাল্টা বিতর্ক। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন, কেউ আবার তাঁর খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন মন্তব্য করেছেন, “তুমিও গোমাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।” আবার কারও কটাক্ষ, “অপরিণত মস্তিষ্কে এই বিষয়ে তোমার কথা না বলাই ভালো।” কেউ তাঁকে ‘হিন্দুর নামে কলঙ্ক’ বলেও আক্রমণ করেছেন।

আরও পড়ুন,
Srabanti: কালো শাড়িতে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী, ঝড় উঠলো মুগ্ধ ভক্তদের বুকে

সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার নতুন করে আলোচনার কেন্দ্রে ‘ঝিলিক’ তিথি বসু। তাঁর বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক