Iman Chakraborty: জন্মদিন মানেই প্রিয়জনদের ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদে ভরে ওঠা একটি বিশেষ দিন। আর সেই ভালোবাসায় আপ্লুত হয়ে এবার অনুরাগীদের ধন্যবাদ জানালেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman)।
নিজের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ভিডিওটিতে জগন্নাথদেবের সামনে বসা ঝলক যেমন ধরা পড়েছে, তেমনই অনুরাগীদের ভালোবাসার কথাও উঠে এসেছে ইমনের বার্তায়।
জন্মদিনে অসংখ্য মানুষ যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ ভিডিওটি শেয়ার করেছেন গায়িকা। যেখানে বড়োদের শ্রদ্ধা ও ছোটদের আদর জানিয়েছেন। সবমিলিয়ে তিনি ভীষণ কৃতজ্ঞ। ইমনের গানের কণ্ঠ বরাবরই শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
বাংলা গানের পাশাপাশি বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ বরাবরই বেশ আন্তরিক। জন্মদিনের এই বিশেষ পোস্টেও সেই আন্তরিকতারই প্রকাশ দেখা গেল।
অনুরাগীদের ভালোবাসাকে জীবনের অন্যতম বড়ো প্রাপ্তি হিসেবে মনে করেন ইমন। তাই জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি তিনি। ইমনের এই সুন্দর বার্তায় আপ্লুত তার অনুরাগীরাও। নতুন করে আবারও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.