রণজয়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই শ্যামৌপ্তির প্রেমের বার্তা, কী লিখলেন অভিনেত্রী?

টেলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই নিয়ে একাধিকবার নিজের বক্তব্য জানিয়েছেন রণজয়, এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি শ্যামৌপ্তি। তাঁর সোশ্যাল মিডিয়ায়ও ব্যক্তিগত জীবনের বদলে দেখা গিয়েছে শুধুই কাজ সংক্রান্ত পোস্ট।

এরই মধ্যে অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া স্টোরি নতুন করে উসকে দিয়েছে জল্পনা। সম্প্রতি বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শ্যামৌপ্তি। ভিডিওতে রীতেশকে বলতে শোনা যায়, ভালোবাসা যেন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলেও সেই অভ্যাসের কারণে ভালোবাসার অনুভূতি কখনও কমে না যায়।

সম্পর্ক নিয়ে এমন বার্তা শেয়ার করতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজের ব্যক্তিগত সম্পর্কের পরিস্থিতি নিয়েই কোনও ইঙ্গিত দিলেন অভিনেত্রী? নাকি ভিডিওটির বক্তব্য নিছকই তাঁর ভালো লেগেছে, তাই সেটি ভাগ করে নিয়েছেন? সেই উত্তর অবশ্য এখনও মেলেনি। শ্যামৌপ্তিও তাঁর পোস্টের মাধ্যমে কোনও বিষয় স্পষ্ট করেননি।

রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের সূত্রপাত ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয় গুঞ্জন। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে হিন্দু রীতি মেনে বিয়ে করেন তাঁরা।

বিয়ের কয়েক মাসের মধ্যেই অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। এমনকী, নেটপাড়ায় ‘চুক্তির বিয়ে’-র মতো দাবিও ছড়িয়ে পড়েছিল। তবে সেই জল্পনা সরাসরি খারিজ করেছেন রণজয়। সংবাদমাধ্যমের সামনে অভিনেতা জানান, তাঁদের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা কথাই রটনা। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘চুক্তির বিয়ে’র মতো বিষয় বাস্তব জীবনের নয়, বরং ধারাবাহিক বা সিনেমার গল্পেই এমনটা দেখা যায়।

অন্যদিকে, শ্যামৌপ্তির সাম্প্রতিক পোস্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হলেও তাঁদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রেম, বিচ্ছেদ এবং সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত—সব মিলিয়ে রণজয়-শ্যামৌপ্তিকে ঘিরে রহস্য আপাতত রয়েই গেল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক