Payel Sarkar: সোনালী সাজে সকলকে চমকে দিলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel)। টলিপাড়ার পরিচিত মুখ পায়েল। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া। কখনও সাবেকি সাজে, কখনও আবার আধুনিক লুকে অনুরাগীদের চমকে দেন অভিনেত্রী।
এবারও তার ব্যতিক্রম হলো না। সাম্প্রতিক পোস্টে সোনালী সাজে ধরা দিয়ে ফের অনুরাগীদের নজর কেড়েছেন পায়েল। ছবিতে পায়েলের সাজে ফুটে উঠেছে এক অন্যরকম আভিজাত্য। সোনালী রঙের শাড়িতে তার উপস্থিতি যেন উৎসবের আমেজ এনে দিয়েছে। সাথে সোনালী গয়না পূর্ণ করেছে সাজ।
ক্যামেরার সামনে তার স্বাভাবিক আত্মবিশ্বাসী ভঙ্গি এবং মুগ্ধ করা অভিব্যক্তি ছবিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বর্ণময়ী’। যা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে প্রশংসার বন্যা। অভিনয়ের দিক থেকেও পায়েল দীর্ঘদিন ধরে বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ।
‘আই লাভ ইউ’, ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’-র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘ কেরিয়ারে তিনি কখনও অভিনয় থেকে বিরতি নেননি এবং নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে পছন্দ করেন।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পায়েল। আর তার নতুন পোস্ট দেখেই আরও একবার স্পষ্ট সময় বদলালেও তার গ্ল্যামার ও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ভাটা পড়েনি বরং বেড়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.