বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাওয়ারের নিচে স্নান করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভিডিওতে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে রণবীর কাপুরের বেশ মিল রয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। আর এরপরই ভিডিওটি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
জানা গিয়েছে, ‘RK Offline’ নামে একটি রহস্যময় ও আনভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে খালি গায়ে শাওয়ারের নিচে থাকা ব্যক্তিকে দেখতে অনেকটাই রণবীর কাপুরের মতো বলে মনে করছেন অনুরাগীদের একাংশ।
তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত নয়। কোথায়, কবে বা কীভাবে ভিডিওটি শুট করা হয়েছে, সে বিষয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। এমনকী, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেটির সঙ্গে রণবীর কাপুর কিংবা তাঁর টিমের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা তুঙ্গে। ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করে এক অনুরাগী রণবীরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কীভাবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। অনেক নেটিজেনই ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে রণবীরের সাদৃশ্য নিয়েও মন্তব্য করেছেন।
এদিকে, কাজের দিক থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ প্রভু রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও অভিনয় করছেন রণবীর। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।
WHAT. RANBIR. WOW. HOW. WHAT. SEXY. HUHHHH. HOTTTT. WHAT. RANBIRRRRRRR. #RanbirKapoor for an ad pic.twitter.com/rYHbF29bzB
— 🏹RK🏹 (@RanbirIsLife) September 25, 2026
ভাইরাল হওয়া ভিডিওটি সত্যিই রণবীর কাপুরের কি না, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। ফলে নিশ্চিত তথ্য সামনে না আসা পর্যন্ত ভিডিওটির দাবি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.