বিগ বসের ঘরে বিতর্কের ঝড়, অশালীন আচরণ নিয়েও নীরব সৌরভ! কেন চুপ ‘দাদা’? নিজেই দিলেন জবাব

‘বিগ বস বাংলা’-র ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা ও বিতর্ক। বচসা, সংঘর্ষ থেকে শুরু করে একাধিক বিতর্কিত ঘটনা—প্রতিদিনই নতুন কারণে আলোচনায় উঠে আসছে রিয়্যালিটি শোটি। সম্প্রতি টাস্ক চলাকালীন নন্দিনী ও সৃজলার মধ্যে সংঘর্ষ, সৃজলার চোট পাওয়া এবং পরবর্তীতে নন্দিনীকে রাজবীরের চুমু খাওয়ার ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

এই পরিস্থিতিতে দর্শকদের একাংশের প্রশ্ন, শো-এর সঞ্চালকের ভূমিকায় থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় সবকিছু দেখেও কেন নীরব? প্রতিযোগীদের এমন আচরণের বিরুদ্ধে কেন এখনই কড়া পদক্ষেপ করছেন না ‘দাদা’?

অবশেষে সেই প্রশ্নেরই উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিগ বসের ঘরের পরিস্থিতি তাঁর নজরে রয়েছে। তবে এখনই প্রতিযোগীদের বারবার ধমক দিয়ে থামিয়ে দেওয়ার পক্ষপাতী নন তিনি।

সৌরভের কথায়, “বকাবকি করলেই কি সব ঠিক হয়ে যাবে?” তাঁর মতে, শো এখনও একেবারে শুরুর পর্যায়ে। মাত্র তিন সপ্তাহ কেটেছে। তাই প্রতিযোগীদের নিজেদের মতো করে খেলার এবং ঘরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া প্রয়োজন। সৌরভ আরও জানান, বিগ বসের ঘরে এখনও নতুন প্রতিযোগী আসছেন, পাশাপাশি হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রিও। ফলে আগামী দিনে ঘরের সমীকরণ আরও বদলাতে পারে।

সঞ্চালকের দায়িত্ব প্রসঙ্গে সৌরভের বক্তব্য, তাঁর কাজ শুধু প্রতিযোগীদের থামিয়ে দেওয়া নয়, বরং গেমটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। শুরুতেই সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলে তাঁরা নিজেদের স্বাভাবিকভাবে প্রকাশ করার সুযোগ পাবেন না বলেই মনে করেন তিনি। সৌরভের কথায়, পরিস্থিতি অনুযায়ী তিনি ঠিক সময়েই হস্তক্ষেপ করবেন। তাঁর স্পষ্ট বার্তা, “দাদা ঠিক সময়েই মুখ খুলবে।”

অর্থাৎ, বিগ বসের ঘরে ঘটে চলা বিতর্কিত ঘটনাগুলি সৌরভের নজর এড়াচ্ছে না। আপাতত প্রতিযোগীদের নিজেদের মতো খেলার সুযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। এখন দেখার, আগামী দিনে কোন পরিস্থিতিতে ‘দাদা’ হস্তক্ষেপ করেন এবং তাঁর সেই সিদ্ধান্তে বিগ বসের ঘরের সমীকরণ কতটা বদলায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক