Jisshu Sengupta: ‘আমায় বিচার করার আগে…’—পরকীয়ার জল্পনার মাঝেই যিশু সেনগুপ্তর রহস্যময় পোস্ট

Jisshu Sengupta: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব বেশি কথা বলতে চান না যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) । তবে গত বছর অভিনেতার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়, অভিনেতা নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। যদিও এই বিষয়ে যিশু বা নীলাঞ্জনা কেউই প্রকাশ্যে কোনও স্পষ্ট মন্তব্য করেননি।

সেই সময় নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্বাসভঙ্গ, মিথ্যে ও প্রতারণার মতো বিষয় উঠে আসায় জল্পনা আরও বাড়ে। এমনকী, যিশুর বড় মেয়ে সারাও বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিলেন বলে জানা যায়। তবে সময়ের সঙ্গে সেই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়েছে। দুই মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। তাঁদের নামে তৈরি করেছেন প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’। এই সংস্থার প্রযোজনায় ‘আনন্দী’, ‘আমাদের দাদামণি’র মতো মেগা এসেছে।

এরই মধ্যে যিশুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে নজর কেড়েছে। নিজের ফোটোশ্যুটের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘মানুষ খুব সহজেই বিচার করে। কিন্তু কেউ আমার জুতোয় কখনও পা গলায়নি বা সেই পথে হাঁটেনি, যেখানে আমি হেঁটেছি। সুতরাং আমাকে বিচার করার আগে, আমার পথচলাটা একবার জেনে নিন।’

যিশু সরাসরি কোনও ঘটনার উল্লেখ না করলেও তাঁর এই বার্তা ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে যে প্রশ্ন উঠেছে, সেই প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে পোস্টটি ঠিক কোন প্রসঙ্গে, তা স্পষ্ট করেননি যিশু। এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও প্রকাশ্যে বিস্তারিত আলোচনা থেকে বিরত থেকেছেন অভিনেতা। জানা যায়, কঠিন সময়ে মানসিক চাপ সামলাতে তিনি কেবল ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে বিষয়গুলি নিয়ে কথা বলেছিলেন। যিশু-নীলাঞ্জনা আইনত আলাদা হয়ে গিয়েছেন বলেও খবর রয়েছে।

Jisshu Sengupta

কাজের দিক থেকে অবশ্য ব্যক্তিগত বিতর্কের বাইরে নিজের পেশাগত ব্যস্ততা বজায় রেখেছেন যিশু। বাংলা ও হিন্দির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন তিনি। বলিউডে তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘ভূত বাংলো’ এবং ‘দ্য ট্রায়াল—পেয়ার, কানুন, ধোকা’। এই ছবিতে কাজলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যও চর্চায় এসেছিল।

এবার পুজোয় বাংলার দর্শকদের জন্যও থাকছে যিশুর নতুন ছবি। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী—দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে সোহিনী সরকারের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক