শুভশ্রীর হাতে আলতো চুমু! ‘দেশু ৭’-এর প্রচারে নজর কাড়ল তারকা জুটি

দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রীর জনপ্রিয় জুটি। আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। ছবি মুক্তির আগে জোরকদমে চলছে প্রচার। বৃহস্পতিবার শ্রীরামপুরে ছবির প্রচারে হাজির হয়েছিলেন দেব, শুভশ্রী, ইধিকা পাল এবং অনির্বাণ ভট্টাচার্য। আর সেখানেই দেব-শুভশ্রীর একাধিক মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের।

প্রচার অনুষ্ঠানে কখনও ‘নাচে রে বাংলা’ গানের তালে একসঙ্গে নাচতে দেখা যায় দেব ও শুভশ্রীকে। আবার ‘আমি তোর শুধু তোর’ গানের সময় শুভশ্রীর হাতে হাঁটু মুড়ে আলতো চুমু এঁকে দেন দেব। সেই মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, শুভশ্রীর কপালে লেগে থাকা চন্দনও নিজের হাতে মুছিয়ে দেন দেব। এমনকী, এক ভক্ত শুভশ্রীকে উদ্দেশ্য করে গোলাপ ছুড়ে দিলে সেটি মাটি থেকে তুলে তাঁর হাতে তুলে দেন অভিনেতা। দেব-শুভশ্রীর এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রচার অনুষ্ঠানে রোম্যান্টিক মুহূর্তের পাশাপাশি জমিয়ে নাচতেও দেখা যায় জুটিকে। ‘নাচে রে বাংলা’র তালে মঞ্চ মাতান তাঁরা। অন্যদিকে, ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ বোলে চন্দনা’র সঙ্গে ইধিকা পালের সঙ্গে দেবের নাচও দর্শকদের মনে ‘খাদান’-এর স্মৃতি ফিরিয়ে আনে।

ছবির প্রচারের ফাঁকে দেব জানান, ‘দেশু ৭’-এ শুভশ্রীকে পাওয়াটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অভিনেতার কথায়, কঠিন পরিস্থিতিতে তাঁর মনে হয়েছিল, শুভশ্রী দলে থাকলে জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। শুভশ্রীকে ফোন করার মাত্র দু’মিনিটের মধ্যেই তিনি ছবিতে কাজ করতে রাজি হয়ে যান বলেও জানান দেব। দেব আরও বলেন, একটি জুটির নামে মাত্র দু’মিনিটে সাত হাজার গোল্ডেন টিকিট বিক্রি হওয়া ভারতবর্ষে ইতিহাস তৈরি করেছে। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য যে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে, তা নিয়েও কোনও সন্দেহ নেই।

অন্যদিকে, দেবের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রীও। ‘দেশু ৭’-এর হাত ধরে বাণিজ্যিক বাংলা সিনেমা নতুন দিশা দেখবে বলে আশাবাদী অভিনেত্রী। ইন্ডাস্ট্রির স্বার্থে দেবের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য বলেও জানান তিনি।

এবার দেব-শুভশ্রীকে পর্দায় প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে, নাকি স্বামী-স্ত্রীর চরিত্রে—তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। ১৬ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার পর সেই প্রশ্নের উত্তর মিলবে। তার আগে শ্রীরামপুরের প্রচারে দেব-শুভশ্রীর এই মিষ্টি মুহূর্তই নতুন করে উসকে দিয়েছে তাঁদের অনুরাগীদের উত্তেজনা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক