Bigg Boss Bangla: বিগ বস বাংলার ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভের পাশে ‘বুম্বাদা’

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-কে ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক চমক এবং টুইস্টে জমে উঠেছে রিয়্যালিটি শো। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও এক বড় চমক। বিগ বস বাংলার মঞ্চে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

সূত্রের খবর, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে এবার উপস্থিত হতে চলেছেন ‘বুম্বাদা’। তাঁর আসার মূল উদ্দেশ্য নিজের আগামী ছবি ‘ডাক্তার কাকু’-র প্রচার। ফলে এই বিশেষ পর্বে সৌরভ ও প্রসেনজিৎকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে শুধু ছবির প্রচার নয়, বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের সঙ্গে প্রসেনজিতের কথোপকথন নিয়েও ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। টলিপাড়ায় দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়ায় একাধিক প্রতিযোগীর সঙ্গেই তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

মনামী ঘোষের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভালো সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে পরিচিত। ফলে দু’জনের সাক্ষাৎ ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ভরত কলের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের পরিচয় রয়েছে। অন্যদিকে, জীতু কমলের সঙ্গে প্রসেনজিতের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা সময় আলোচনা হয়েছে।

তবে সবচেয়ে বেশি নজর থাকতে পারে দুর্নিবার সাহার দিকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দুর্নিবার। সেই সূত্রে প্রসেনজিৎ ও দুর্নিবারেরও ঘনিষ্ঠতা রয়েছে। বিগ বসের ঘরে নিজের পরিচিত মানুষকে সামনে পেলে দুর্নিবার কী প্রশ্ন করেন বা কী প্রতিক্রিয়া জানান, সেটাই দেখার। অন্য প্রতিযোগীরাও ‘বুম্বাদা’কে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বলে জল্পনা রয়েছে। কারণ বিগ বসের ঘরে থাকা বেশ কয়েকজনের সঙ্গেই প্রসেনজিতের দীর্ঘদিনের পরিচয় রয়েছে।

Bigg Boss Bangla: ‘জীতু আর আমার মধ্যে একজনকে বেছে নাও!’ রাজবীরকে চ্যালেঞ্জ নন্দিনীর, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
Bigg Boss Bangla: ‘জীতু আর আমার মধ্যে একজনকে বেছে নাও!’ রাজবীরকে চ্যালেঞ্জ নন্দিনীর, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

এদিকে, এই সপ্তাহের উইকএন্ড এপিসোড ঘিরে আরও একটি প্রশ্ন তৈরি হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে নতুন কোনও ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছে না। কিন্তু নিয়ম অনুযায়ী এবার কি কোনও প্রতিযোগীকে ঘর ছাড়তে হবে, নাকি থাকছে অন্য কোনও চমক—তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিগ বস বাংলায় শেষ মুহূর্তে নিয়ম বদলে বা নতুন টুইস্ট এনে দর্শকদের চমকে দেওয়া নতুন কিছু নয়। তাই এই সপ্তাহে সত্যিই কেউ এলিমিনেট হবেন, নাকি কোনও প্রতিযোগীকেই বিদায় নিতে হবে না, এখন সেদিকেই নজর দর্শকদের। সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি এবং উইকএন্ডের সম্ভাব্য টুইস্ট—দুই নিয়েই জমে উঠেছে ‘বিগ বস বাংলা’র চর্চা।

Bigg Boss Bangla: ক্যামেরার সামনে অঝোরে কান্না নন্দিনীর, বাবা-মাকে দিলেন বিশেষ নির্দেশ
Bigg Boss Bangla: ক্যামেরার সামনে অঝোরে কান্না নন্দিনীর, বাবা-মাকে দিলেন বিশেষ নির্দেশ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক