‘বলিদান দিতেই হবে…’, নন্দিনীর OUT হওয়ার জল্পনার মাঝেই আবেগঘন পোস্ট বাবার!

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘিরে ফের নতুন করে উত্তেজনা। চলতি সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী নন্দিনী দত্তকে কি এবার শো থেকে বিদায় নিতে হবে? সোশ্যাল মিডিয়ায় তাঁর বাদ পড়ার জল্পনা ছড়াতেই শুরু হয়েছে জোর চর্চা। আর এই পরিস্থিতিতে মেয়ের পাশে দাঁড়িয়ে রহস্যময় একটি বার্তা দিলেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। তাঁর পোস্ট ঘিরেও তৈরি হয়েছে নতুন জল্পনা।

বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই একাধিক কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন নন্দিনী। কখনও রাজবীর দে-র সঙ্গে তাঁর প্রেমের সমীকরণ, আবার কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে ঝামেলা— সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। বিশেষ করে রাজবীরের সঙ্গে বিবাদ ও মারধরের অভিযোগ এবং প্রতিযোগী সৃজলার সঙ্গে ঘোড়ায় চড়ার টাস্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর দর্শকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এদিকে ‘দাদার দরবার’-এ নন্দিনীর এভিকশন নিয়ে আলোচনা শুরু হতেই তাঁর শো থেকে বেরিয়ে যাওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভোটের ট্রেন্ডেও তিনি পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। যদিও তাঁর বিদায়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতির মধ্যেই ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। তিনি লেখেন, “ভালোবাসলে বলিদান দিতেই হবে…।” বাবার এই ছোট্ট বার্তাকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, বিগ বসের ঘরে নন্দিনীর লড়াই, সমালোচনা এবং রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের দিকেই ইঙ্গিত করেছেন সন্দীপ।

উল্লেখ্য, বিগ বসের ঘরে নন্দিনী ও রাজবীর দে-র সম্পর্ক নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। তাঁদের সম্পর্ককে সমর্থন করেছিলেন নন্দিনীর বাবা-মাও। এমনকী, রাজবীরকে ভবিষ্যতের জামাই হিসেবে মেনে নিতেও আপত্তি ছিল না তাঁদের। শোয়ের ভিতরে নানা বিতর্ক তৈরি হলেও রাজবীরের প্রতি নন্দিনীর টান এবং পরিবারের সমর্থন নিয়ে বারবার আলোচনা হয়েছে।

মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস ‘সাধক বামাক্ষ্যাপা’র গুরুত্বপূর্ণ দৃশ্য!
মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস ‘সাধক বামাক্ষ্যাপা’র গুরুত্বপূর্ণ দৃশ্য!

তবে এবার কি সত্যিই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে চলেছেন নন্দিনী? নাকি তাঁর বাবার ‘বলিদান’-এর বার্তার পিছনে রয়েছে অন্য কোনও ইঙ্গিত? রাজবীরের সঙ্গে সম্পর্কের কারণেই কি কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর অধরা। নন্দিনীর ভবিষ্যৎ কী হতে চলেছে, তা জানতে নজর রাখতে হবে বিগ বস বাংলার আগামী পর্বগুলির দিকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক