প্যান্টের চেন খোলা, বিকিনি টপে বোল্ড অবতারে পারিজাত! ছবি দেখে রণজয় বিষ্ণুর মন্তব্য ঘিরে চর্চা

ছোটপর্দায় একসময় তাঁকে দেখা গিয়েছিল শান্ত, মিষ্টি এবং ঘরোয়া চরিত্রে। আদৃত রায়ের বিপরীতে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। তবে পর্দার সেই সাবেকি লুক থেকে এবার সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী। বিকিনি টপ ও ডেনিম জিন্সে তাঁর নতুন ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। শুধু অনুরাগীরাই নন, পারিজাতের এই গ্ল্যামারাস লুক দেখে মন্তব্য করেছেন টলিউডের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণুও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টুডিও ফটোশ্যুটের ছবি শেয়ার করেন পারিজাত। সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে জলপাই-সবুজ রঙের বিকিনি টপ এবং ঢিলেঢালা নীল ডেনিম জিন্সে। খোলা কোঁকড়ানো চুল, গলায় একাধিক নেকলেস এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ছবির বিশেষ আকর্ষণ তাঁর সম্পূর্ণ আলাদা স্টাইলিং। ছোটপর্দার চেনা সাজের বাইরে গিয়ে এই ফটোশ্যুটে পারিজাতের সাহসী ও আধুনিক ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে অনুরাগীদের। ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে।

রণজয়ের মন্তব্যে নজর নেটিজেনদের

পারিজাতের এই নতুন অবতার দেখে অবাক হয়েছেন টলিপাড়ার সহকর্মীরাও। অভিনেতা রণজয় বিষ্ণু ছবির কমেন্ট বক্সে মজার ছলে লিখেছেন, ‘এটা কে রে ভাই!’ তাঁর এই মন্তব্য ঘিরেও নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অন্যদিকে অভিনেত্রী তৃণা সাহা পারিজাতের ছবিতে মন্তব্য করেছেন, ‘হটি’। এছাড়াও দিব্যাণী এবং সৃজা দত্তও অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন। সহকর্মীদের এমন ভালোবাসা পেয়ে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পারিজাত।

‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে ‘মিত্তির বাড়ি’

অভিনয়ের জগতে পারিজাতের পরিচিতি তৈরি হয়েছিল ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে। ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের পর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-র মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন তিনি। এই ধারাবাহিকে আদৃত রায়ের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। তবে ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। এরপর এখনও পর্যন্ত ছোটপর্দায় নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে।

পঞ্চাশে বিয়ের সিদ্ধান্ত সুস্মিতার! জীবনসঙ্গী হতে গেলে মানতে হবে এই শর্তগুলি
পঞ্চাশে বিয়ের সিদ্ধান্ত সুস্মিতার! জীবনসঙ্গী হতে গেলে মানতে হবে এই শর্তগুলি

কাজের জগতে আপাতত নতুন কোনও ধারাবাহিকের খবর না থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুটের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন পারিজাত। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়াতেও যে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করতে আগ্রহী, তাঁর সাম্প্রতিক ছবিই যেন সেই ইঙ্গিত দিচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক