চলতি বছরের জুন মাসে দীর্ঘ প্রেম জীবনের ইতি টেনে বিবাহিত জীবনে পদার্পণ করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আর এরপর থেকে তাদের সবসময় একসঙ্গে দেখা গিয়েছে। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তারা। নানান জায়গায় একসঙ্গে ঘুরতে যান তারা। আর সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেও ভোলেন না। সম্প্রতি তারা তাদের একটি ভ্রমণের ছবি শেয়ার করেছেন।
সেখানে দেখা গিয়েছে তাদের ছবি একজন নষ্ট করেছে। আর সেটি কোনো মানুষ নয়, বরং সেটি একটি ভাল্লুক। জাহির একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ও সোনাক্ষী পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মাঝখানে রয়েছে একটি ভাল্লুক। বলা ভালো ভাল্লুলটি তাদের ছবির মধ্যে উঁকি দিচ্ছে।
জাহির এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “একটা ছেলে, তার প্রেমিকা আর একটা ভাল্লুক।” আর সেই ছবিতে নানান মন্তব্য করেছেন অনেকেই। সিনেমা জগতের অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হুমা কুরেশি লিখেছেন, “কিন্তু তোমার প্রেমিকা কাঁচের পিছনে কেনো?” এখানে জাহিরের প্রেমিকা বলতে হুমা ভাল্লুকটিকে বুঝিয়েছেন।
বর্তমানে তাদের নতুন জীবন উপভোগ করছেন জাহির ও সোনাক্ষী। জাহির ও সোনাক্ষী নানান ছবি যেমন পোস্ট করছেন তেমনি তাদের বিয়ের একটি অদেখা মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহির। আর সেটি পোস্ট করে তিনি লিখেছেন, “পরিবার, বন্ধু, ভালোবাসা, হাসি, মজা, বাচ্চারা, আনন্দের কান্না, উষ্ণ জড়িয়ে ধরা, উত্তেজনা, উদ্বেগ, ইমোশন এবং সব থেকে জরুরি নিখাদ আনন্দ ছিল। এটাই ছিল শাদি কা ঘর। একদম পারফেক্ট ছিল সবটা। আর এটাই আমরা ছিলাম।”
আরও পড়ুন,
*‘লজ্জা হারিয়ে ফেলেছেন …’, আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ বর্ষীয়ান অভিনেত্রী তনিমার

Hello, I am BB. I have been working in blogging for more than four years.