স্ত্রী এবং কন্যার সাথে একান্তে নিজের জন্মদিন পালন করলেন বলিউড সুপারস্টার রনবীর কাপুর! সোশ্যাল মিডিয়ায় সেসব আদুরে মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তার স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাট কাপুর। যা দেখার পর দর্শকেরা তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।
ছবিগুলি দেখে এটাই স্পষ্ট হয়েছে কোনো একটি ফার্মহাউসে বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানেই রনবীরের জন্মদিন পালন করা হয়েছে। যার একটিতে দেখা যাচ্ছে একটি গাছ জড়িয়ে ধরে রয়েছেন তারা তিনজন। আবার একটি ছবিতে রাহাকে জড়িয়ে ধরেছেন রনবীর। আবার কখনো মেয়ের হাত ধরে হেঁটে চলেছেন তিনি।
আরেকটি ঝাপসা ছবিতে দেখা যায় স্বামীর পাশে বসে প্রাণ খুলে হাসছেন আলিয়া। এখানেই শেষ নয় আর একটি ছবিতে বেলুনের গায়ে লেখা রয়েছে ‘শুভ জন্মদিন রনবীর’। বরাবর এই অভিনেতা একান্তেই নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন। যার ঝলক আমরা আগেও দেখেছি সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিগুলি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘কিছু কিছু সময় আপনার প্রয়োজন বিশাল একটি আলিঙ্গনের এবং জীবনকে মনে হয় এক। শুভ জন্মদিন সোনা।’ ছবিগুলো দেখার পর সেখানে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে অন্যান্য বলিউড তারকারা।
রনবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই আদুরে ছবিগুলির প্রশংসা করেছেন তারা। উল্লেখযোগ্য, কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারের জন্য ঠিক সময় বার করে নেন এই তারকা দম্পতি। অন্যদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আলিয়ার আগামী সিনেমা ‘জিগরা’। জোরকদমে তার প্রচার চালাচ্ছেন তিনি।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.