টিজার লঞ্চের পর এক নম্বর স্থান দখল করে নিল কার্তিক আরিয়ানের আগামী সিনেমা ‘ভুলভুলাইয়া ৩!’ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই তথ্য তুলে ধরেছেন অভিনেতা। গতকাল অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর লঞ্চ হয়েছে এই সিনেমার টিজার। ইতিমধ্যে সেখানে ভিউর সংখ্যা কয়েক মিলিয়ন।
ইউটিউব ট্রেন্ডিং’এর প্রথম স্থান দখল করেছে এই টিজার। সেই বিষয়ে একটি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘ইতিমধ্যেই প্রথম স্থানে। রুহ বাবা এবং মঞ্জুলিকা তোমাদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত। অনেক অনেক ধন্যবাদ। এই দীপাবলিতে। সবে তো থ্রিল শুরু হয়েছে।’
যার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন আরো অনেক কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। তার এই পোস্ট দেখার পর ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কেউ কেউ বলেছেন যে টিজার দেখেই বোঝা যাচ্ছে আগামী দিনে সিনেমাটি সুপারহিট হতে চলেছে বক্সঅফিসে।
আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান, কার্তিক আরিয়ান প্রমুখ অভিনীত এই সিনেমাটি। ইতিমধ্যেই তার ‘ভুলভুলাইয়া ২’ তুমুল জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে। আর এবার অপেক্ষা এই সিনেমা দেখার পর দর্শকেরা কী প্রতিক্রিয়া দেন তাই দেখার।
উল্লেখ্য, প্রথমবার ‘ভুলভুলাইয়ে’তে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ তারকারা। দীর্ঘ সময় পর এই সিনেমার সিক্যুয়েল মুক্তি পেয়েছে। প্রথমে সকলেই ভেবেছিলেন কার্তিক হয়তো দর্শকদের আশানুরূপ কাজ করতে পারবেন না। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন অভিনেতা। এবার অপেক্ষা দীপাবলির।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.