BREAKING: আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতলে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

কলকাতার আলিপুরে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল প্রায় পৌনে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ভবনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখতে পান। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন পৌঁছে যায়।

দমকল সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। আগুন লাগার পর গোটা এলাকায় ধোঁয়ার ঘন স্তর ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে স্বস্তির খবর, ভবনের ভেতরে কেউ আটকে পড়েননি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দমকল কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনও অংশে বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন প্রথমে ভবনের চতুর্থ তলায় দেখা যায়। পরে তা দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে এবং পঞ্চম ও ষষ্ঠ তলাও আগুনের কবলে আসে।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে দমকলকর্মীরা প্রথমদিকে সিঁড়ি ব্যবহার করে উপরের তলায় পৌঁছতে সমস্যার মুখে পড়েন। ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে যাওয়ায় বিকল্প উপায়ে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করা হয়। পরে বহুতলের জানালার কাচ ভেঙে ভেতরে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

দমকল বাহিনী আগুনের বিস্তার রুখতে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে জোরদার অভিযান চালাচ্ছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হবে বলে জানা গেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক