Arijit Singh: অবসর কাটিয়ে ফের প্লেব্যাকে অরিজিৎ সিং! কোন ছবিতে গান গাইছেন জনপ্রিয় গায়ক?

Arijit Singh: কয়েক মাস আগে হঠাৎই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অনুরাগীদের হতাশ করেছিলেন অরিজিৎ সিং। তাঁর সেই সিদ্ধান্তে সংগীতজগতে নেমে এসেছিল বিষাদের ছায়া। তবে এবার ভক্তদের জন্য এসেছে সুখবর। জানা যাচ্ছে, সাময়িকভাবে অবসর সরিয়ে রেখে আবারও মাইক্রোফোনের সামনে ফিরেছেন জনপ্রিয় এই শিল্পী। আর সেই প্রত্যাবর্তনের মাধ্যম হচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপন ২’।

‘ইয়ে আওয়ারাপন’ গানে ফিরছেন অরিজিৎ
বলিউডে জোর গুঞ্জন, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটির সুর করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। আবেগঘন এই গানটি আগামী ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অবসরের পরেও কেন ফিরলেন গায়ক?
অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তিনি আবার কীভাবে গানে ফিরলেন? বলিপাড়ার সূত্রের খবর, ‘ইয়ে আওয়ারাপন’ ছবির কেন্দ্রীয় চরিত্র শিবম পণ্ডিতের একাকিত্ব, যন্ত্রণা ও অন্তর্দ্বন্দ্বকে ফুটিয়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাতাদের মতে, এই জটিল আবেগ প্রকাশের জন্য অরিজিতের কণ্ঠের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব হয়নি।এছাড়াও, অবসর ঘোষণার সময় অরিজিৎ স্পষ্ট জানিয়েছিলেন যে, আগে থেকে চুক্তিবদ্ধ গানগুলোর কাজ তিনি সম্পূর্ণ করবেন। ধারণা করা হচ্ছে, ‘আওয়ারাপন ২’-এর সঙ্গে তিনি অনেক আগেই যুক্ত হয়েছিলেন।

বিশেষ ভাট ও অরিজিতের সফল জুটি
প্রযোজক বিশেষ ভাট এবং অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের সৃজনশীল সম্পর্ক বলিউডে সুপরিচিত। ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির জনপ্রিয় গান ‘ফির মহব্বত’ দিয়ে শুরু হয়েছিল তাঁদের পথচলা।
এরপর একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন এই জুটি। তালিকায় রয়েছে—
‘আশিকী ২’-এর ‘তুম হি হো’
‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’
‘খামোশियां’-এর জনপ্রিয় গান
‘হামারি অধুরি কাহানি’-র একাধিক হিট ট্র্যাক
সেই ধারাবাহিকতায় ‘আওয়ারাপন ২’-এ অরিজিতের প্রত্যাবর্তন তাঁদের সফল সহযোগিতার নতুন অধ্যায় বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

কবে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’?
নীতিন কক্কড় পরিচালিত এবং বিশেষ ভাট প্রযোজিত ‘আওয়ারাপন ২’ ছবিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার। বিলাল সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত এই ছবি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী। ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তির পর দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন হয়, সেদিকেই নজর থাকবে বলিউডের।

Sohail-Seema: সীমা সচদেব–সোহেল খানের প্রেম, পারিবারিক আপত্তি এবং বিয়ের অজানা গল্প

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক