জুবিনের অস্থিভস্ম অনলাইনের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে অনুরাগীদের, নতুন পন্থা অসম সরকারের

মঙ্গলবার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে প্রয়াত গায়ক জুবিন গর্গের। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় তার। তার মৃত্যু যেনো বিনোদন জগতের অপূরণীয় ক্ষতি। শিল্পী হারিয়ে গেলেও রয়ে গেলো তার শিল্প। গানের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন। মাত্র ৫২ বছর বয়সে তার চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি৷ স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর স্ত্রী গরিমা ভেঙে পড়েন।

অবশেষে নানান টালবাহানার পর মঙ্গলবার জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অসমের সোনাপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয় তার। সেখানে গায়কের একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে বলে জানিয়েছে অসম সরকার। এর পাশাপাশি অসম সরকারের তরফে আরও একটি পন্থা নেওয়া হয়েছে গায়কের অনুরাগীদের কথা মাথায় রেখে।

আরও পড়ুন,
গায়কের প্রিয় বিশেষ চার সদস্যের উপস্থিতিতে সম্পন্ন হল জুবিন গর্গের অন্তেষ্টিক্রিয়া, ভাইরাল ভিডিও

সম্প্রতি অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, “অসম সরকার একটি পোর্টালের ব্যবস্থা করছে, যার মাধ্যমে বিভিন্ন সংস্থা ও তাদের প্রিয় শিল্পীর অস্থিভস্ম চাওয়ার আবেদন করতে পারে।”

আরও পড়ুন,
শেষ মুহূর্তে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন জুবিন! ভাইরাল ভিডিও

অর্থাৎ যে অনুরাগীরা তাদের প্রিয় গায়কের শেষ সম্বলটি আঁকড়ে ধরতে চান তাদের সুযোগ দিতে চায় অসম সরকার। রণোজ পেগু আরও বলেন, আগামী দু’দিনের মধ্যে চালু হবে পোর্টাল। সংস্কৃতি বিষয়ক দফতরের কাছে থাকবে অস্থিভস্ম। এর অসমের জোরহাট শহরে তৈরি করা হবে একটি স্মৃতিসৌধ। সেখানেও অস্থিভস্ম পাঠাবে অসম সরকার।

আরও পড়ুন,
Parineeti Chopra: আদর্শ স্ত্রীয়ের দায়িত্ব পালন করছেন পরিণীতি! সংশোধন করছেন স্বামীর সমস্ত ভুলভ্রান্তি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক