জীবনের নানা ওঠানামার পিছনে অনেক সময়ই জ্যোতিষশাস্ত্র গ্রহ-নক্ষত্রের অবস্থানকে দায়ী করে। কর্মক্ষেত্রে বাধা, সম্পর্কের টানাপোড়েন, মানসিক অস্থিরতা কিংবা অকারণ হতাশা—এই সব কিছুর নেপথ্যে জন্মছকে কোনও না কোনও গ্রহের দুর্বল অবস্থান কাজ করছে বলেই মনে করেন জ্যোতিষীরা।
তবে ব্যস্ত জীবনে যজ্ঞ, হোম বা দীর্ঘ উপবাস পালন করা সকলের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই শাস্ত্রে এমন কিছু সহজ উপায়ের কথাও বলা হয়েছে, যা দৈনন্দিন জীবনেই অনায়াসে পালন করা যায়। তার মধ্যে অন্যতম হল স্নানের জলে বিশেষ কিছু উপাদান মিশিয়ে স্নান করা। বিশ্বাস করা হয়, এই পদ্ধতিতে সংশ্লিষ্ট গ্রহ শান্ত হয় এবং ধীরে ধীরে তার কুপ্রভাব কমতে শুরু করে।
সূর্য
সূর্য শক্তিশালী হলে ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ স্পষ্ট হয়। দুর্বল সূর্যের কারণে আত্মসম্মান ও সিদ্ধান্তক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
উপায়: স্নানের জলে এলাচ বা কেশরের গুঁড়ো মিশিয়ে স্নান করলে সূর্য শান্ত ও শক্তিশালী হয়।
চন্দ্র
চন্দ্র মানুষের মন ও আবেগ নিয়ন্ত্রণ করে। চন্দ্র দুর্বল হলে মানসিক অস্থিরতা, উদ্বেগ ও আবেগপ্রবণতা বাড়ে।
উপায়: স্নানের জলে পঞ্চগব্য বা শঙ্খের গুঁড়ো মিশিয়ে স্নান করলে চন্দ্রের অবস্থান উন্নত হয়।
মঙ্গল
মঙ্গল পরাক্রম, সাহস ও কর্মশক্তির প্রতীক। দুর্বল মঙ্গল কর্মক্ষমতা কমিয়ে দেয়।
উপায়: শুকনো আদা, লাল চন্দন বা মৌরী স্নানের জলে মিশিয়ে স্নান করা শুভ।
বুধ
বুদ্ধি, যুক্তিবোধ ও যোগাযোগের কারক গ্রহ বুধ। দুর্বল বুধ সিদ্ধান্তহীনতা ডেকে আনে।
উপায়: জলে মধু, চালের গুঁড়ো বা আমলকি মিশিয়ে স্নান করলে বুধ শক্তিশালী হয়।
বৃহস্পতি
শিক্ষা, জ্ঞান, ধনসম্পদ ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বৃহস্পতি।
উপায়: স্নানের জলে মুলেঠি বা সাদা সর্ষে মিশিয়ে স্নান করলে বৃহস্পতি প্রসন্ন হন।
শুক্র
ভালবাসা, দাম্পত্য সুখ ও ভোগবিলাসের কারক শুক্র।
উপায়: আমলকি, এলাচ বা জাফরান স্নানের জলে মিশিয়ে স্নান করলে শুক্রের দোষ কমে।
শনি
শনি কর্ম ও ধৈর্যের পরীক্ষা নেন। তার কুপ্রভাবে জীবন সংগ্রামময় হয়ে ওঠে।
উপায়: স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনির প্রভাব কিছুটা হলেও হালকা হয়।
রাহু
রাহু বিভ্রান্তি, সীমালঙ্ঘন ও হঠকারী সিদ্ধান্তের প্রতীক।
উপায়: লোবান বা তিল জলে মিশিয়ে স্নান করলে রাহু শান্ত থাকে।
কেতু
কেতু আধ্যাত্মিক উন্নতি ও আত্মসমালোচনার গ্রহ।
উপায়: স্নানের জলে লোবান মিশিয়ে স্নান করলে কেতু তুষ্ট হন বলে বিশ্বাস।
বিশ্বাস অনুযায়ী, নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে এই সহজ স্নান-উপায়গুলি পালন করলে ধীরে ধীরে মানসিক শান্তি বাড়ে, বাধা কমে এবং সৌভাগ্যের দরজা খুলতে শুরু করে। অবশ্যই মনে রাখতে হবে—এই সবই শাস্ত্রীয় বিশ্বাসের উপর নির্ভরশীল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.