ছবির প্রচারে গিয়ে হেনস্থার শিকার নিধি আগরওয়াল, নিরাপত্তা নিয়ে ক্ষোভ নেটপাড়ার
দক্ষিণী বিনোদুনিয়ায় ফের একবার তারকাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এল। ছবির প্রচারে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhhi Agerwal)। হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)-এর একটি গান লঞ্চ অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে নেটপাড়ায়। বুধবার হায়দরাবাদে ছবিটির ‘সাহানা সাহানা’ গানটির লঞ্চ অনুষ্ঠান ছিল। … Read more