কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন বছর। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন—আগামী বছর কেমন যাবে? সংখ্যাতত্ত্ব অনুসারে ২০২৬ সালকে সূর্যের বছর বলা হচ্ছে। এই সময়ে সূর্য-সংক্রান্ত শক্তিকে সক্রিয় করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জ্যোতিষী ডঃ নীতীশা মালহোত্রার মতে, নতুন বছরের শুরুতেই বাস্তু-শাস্ত্র অনুযায়ী কয়েকটি ছোট পদক্ষেপ নিলে বাড়িতে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। দেখে নেওয়া যাক এমনই ৬টি কার্যকর বাস্তু টিপস—
১) তামার সূর্য যন্ত্র
বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি তামার সূর্য যন্ত্র স্থাপন করুন। মেঝে থেকে প্রায় ৭ ফুট উপরে এটি রাখা সবচেয়ে শুভ। নববর্ষে প্রতিদিন স্নান সেরে এই যন্ত্রে গঙ্গাজল ছিটিয়ে দিন এবং সিঁদুর দিয়ে তিলক করুন। এতে সূর্যের ইতিবাচক শক্তি সক্রিয় হয় বলে বিশ্বাস।
২) কুবের মূর্তি স্থাপন
উত্তর দিককে সম্পদের দিক বলা হয়। এই দিকে ভগবান কুবেরের মূর্তি রাখলে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। যেহেতু এটি জল উপাদানের দিক, তাই জলভর্তি পাত্র, ফুল বা জলসংক্রান্ত শো-পিস রাখা শুভ ফল দেয়।
৩) রূপার পাত্রে চাল
উত্তর দিকে রূপার পাত্রে চাল রাখলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে। এটি সঞ্চয় ও পরিকল্পনায় সহায়তা করে। তবে এই দিকে আবর্জনা বা ভারী জিনিস রাখা এড়িয়ে চলুন, নচেৎ আর্থিক বাধা আসতে পারে।
৪) লাল বা হলুদ কাপড়ের ব্যবহার
আপনার সেলফে একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড় রাখুন। তার ভেতরে সোনা-রূপার মুদ্রা, গয়না বা কিছু নগদ অর্থ রাখতে পারেন। সঙ্গে লক্ষ্মী যন্ত্র, শ্রী যন্ত্র বা কুবের যন্ত্র রাখলে শুভ শক্তি আরও বৃদ্ধি পায়।
৫) রঙিন ও সুগন্ধি ফুল
বাড়িতে রঙিন ও সুগন্ধি ফুল রাখুন, বিশেষ করে লাল বা হলুদ রঙের। এগুলি ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবেশকে প্রাণবন্ত করে তোলে, যা সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক।
৬) প্রধান দরজার শুভ সাজ
বাড়ির প্রধান দরজা আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। তাই দরজাটি সোনালি, রূপালি, লাল বা হলুদ রঙে রাঙানো শুভ। দরজায় স্বস্তিকা অঙ্কন করুন এবং বিশেষ দিনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
আরও পড়ুন
পৌষ বা মল মাসে এই কাজগুলি করলে নেমে আসতে পারে অশুভ ফল, জেনে নিন কী একেবারেই নিষিদ্ধ
নতুন বছরের শুরুতেই এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে বলে মনে করা হয়। বিশ্বাস ও নিয়মিত অনুশীলনই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য ও সমৃদ্ধি।
আরও পড়ুন
২০২৬-এ কর্কট রাশির ভাগ্যোন্নয়ন: কেরিয়ারে সাফল্য, প্রেমে নতুন শুরু, অর্থে লাভের যোগ

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.