বলিউডে ‘সইফিনা’ মানেই এক শক্তিশালী, পরিণত ও স্থিতিশীল সম্পর্কের প্রতিচ্ছবি। ছোটে নবাব সইফ আলি খান ও করিনা কাপুর খান—এই দুই তারকা দম্পতি বিবাহিত জীবনের তেরো বছর কাটিয়ে ফেলেছেন। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, আরও গভীর হয়েছে পারস্পরিক বোঝাপড়া। তবে এই দীর্ঘ পথচলার শুরুটা যে এতটা সহজ ছিল না, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন সইফ নিজেই।
সইফ জানান, করিনার সঙ্গে প্রেমের শুরুর দিনগুলোতে তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেন। তাঁর কথায়, “করিনা এমন একজন মানুষ যার কোনও তুলনা হয় না। ওর সঙ্গে জীবন কাটাতে পারা আমার সৌভাগ্য। কিন্তু সম্পর্কের শুরুতে আমি সত্যিই খুব ইনসিকিওর ছিলাম।”
এই নিরাপত্তাহীনতার একটি বড় কারণ ছিল করিনার পেশাগত জীবন। সেই সময় সইফ নিজেও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একের পর এক ছবিতে কাজ করছিলেন। রানি তাঁকে তখন পরামর্শ দিয়েছিলেন, সম্পর্কে অযথা নেতিবাচক দিক ঢুকতে না দিতে এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে।
সইফের স্বীকারোক্তি অনুযায়ী, করিনার সঙ্গে সম্পর্কে আসার আগে তিনি যাঁদের ডেট করেছিলেন, তাঁদের কেউই বিনোদুনিয়ার মানুষ ছিলেন না। ফলে অভিনয়জগতের বাস্তবতা—সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, পর্দার রোম্যান্স—এসব নিয়ে তাঁকে আগে কখনও তেমন ভাবতে হয়নি। কিন্তু করিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিষয়টা একেবারেই আলাদা হয়ে যায়।
তিনি বলেন, “ও বিভিন্ন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে, তাঁদের সঙ্গে পর্দায় রোম্যান্স করবে—এটা জানা সত্ত্বেও মেনে নেওয়া আমার জন্য সহজ ছিল না।” একজন অভিনেতার সঙ্গে অভিনেত্রীর পেশাগত দায়বদ্ধতাকে ব্যক্তিগত অনুভূতির বাইরে রেখে দেখা, সম্পর্কের শুরুর দিকে সইফের কাছে বেশ কঠিন হয়ে উঠেছিল।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। সম্পর্কের বয়স বাড়লে পার্টনারের জীবনযাপন, কাজের ধরন ও মানসিকতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়া সহজ হয়। সইফও স্বীকার করেন, তাঁদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। শুরুতে আশঙ্কা, দ্বিধা আর নিরাপত্তাহীনতা থাকলেও, বিশ্বাস ও বোঝাপড়ার জোরেই আজ তাঁদের সম্পর্ক এতটা দৃঢ়।
আরও পড়ুন
আর্য–আরাত্রিকা প্রেমের গুঞ্জন তুঙ্গে, কী জানালেন নায়িকা?
আজ ‘সইফিনা’ শুধুই এক তারকা জুটি নয়, বরং পারস্পরিক সম্মান, বাস্তবতা মেনে নেওয়া ও পরিণত ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।
আরও পড়ুন
Mimi: অভিনয়ের স্বীকৃতি, ‘ডাইনি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিমি

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.