আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫। সফলা একাদশীর শুভ তিথিতে চাঁদ গোচর করছে তুলা রাশিতে এবং সূর্য অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। পঞ্জিকা অনুযায়ী রাত ৯টা ১৯ মিনিট পর্যন্ত সফলা একাদশী, তার পরে শুরু হবে অঘ্রাণ কৃষ্ণা দ্বাদশী তিথি। আজ প্রথমে চিত্রা নক্ষত্র, পরে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। পাশাপাশি শোভন যোগ ও অতিগণ্ড যোগ আজকের দিনটিকে বিশেষ করে তুলেছে। মহাদেবের কৃপায় কিছু রাশির জন্য সপ্তাহের শুরু অত্যন্ত শুভ হলেও, কয়েকটি রাশির জাতকদের সাবধানে চলার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।
মেষ রাশি:
আজ অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। ব্যবসায় লাভ ও নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কফ-সর্দি বা চিকিৎসা সংক্রান্ত খরচ চিন্তা বাড়াতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা নরম মনোভাব দেখাবে।
বৃষ রাশি:
পারিবারিক দুশ্চিন্তা থাকলেও ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসবে। হাড়ের সমস্যা ও সন্তানের জন্য অতিরিক্ত খরচের যোগ রয়েছে।
মিথুন রাশি:
ঘর বা জমি কেনার সুযোগ মিলতে পারে। অর্থ সঞ্চয়ের যোগ প্রবল। তবে অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজে দেরি এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিন।
কর্কট রাশি:
ধর্মীয় কাজে মন বসবে ও পড়াশোনায় সাফল্য আসবে। যৌথ ব্যবসা লাভজনক হলেও ন্যায্য প্রাপ্তিতে দেরি হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।
সিংহ রাশি:
বাকসংযম না রাখলে শত্রু বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভালো। আইনি জটিলতা এড়াতে সচেতন থাকুন। ধর্মীয় ভাবনায় মনোনিবেশ করবেন।
কন্যা রাশি:
উচ্চ রক্তচাপ বা রক্তপাত সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। অনিশ্চিত বিনিয়োগে লোকসানের সম্ভাবনা। তবে সঙ্গীত শিল্পীদের জন্য স্বীকৃতির যোগ রয়েছে।
তুলা রাশি:
অতিরিক্ত মানসিক চাপ ও অহেতুক ব্যয় হতাশা বাড়াতে পারে। ভ্রমণের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সমস্যার সমাধান হবে, তবে কাউকে অর্থ ধার দেওয়ার আগে ভাবুন।
আরও পড়ুন
আজকের রাশিফল: সুকর্ম যোগে স্বাতী নক্ষত্র, কর্কটের দুঃখ ঘুচবে, কার ভাগ্যে সাফল্য?
বৃশ্চিক রাশি:
আইনি বিবাদ মিটে যেতে পারে। প্রেমের সম্পর্কে টানাপড়েন থাকলেও পুরনো বন্ধুর সাহায্য পাবেন। নতুন উদ্যোগ আজ না শুরু করাই ভালো।
আরও পড়ুন
রবিতে বুধাদিত্য যোগে সূর্যের কৃপা, ভাগ্য খুলছে ৫ রাশির
ধনু রাশি:
পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। চাকরিতে অনিশ্চয়তা থাকলেও ব্যবসায় নতুন পার্টনার মিলতে পারে। পুরনো ঋণ থেকে মুক্তির যোগ রয়েছে।
মকর রাশি:
পেশা পরিবর্তনের সম্ভাবনা প্রবল। পারিবারিক ক্ষেত্রে অতিথি আগমন হতে পারে। স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে পেট ও চোখের সমস্যায় সতর্ক থাকুন।
আরও পড়ুন
চারদিকেই মুখ, দক্ষিণ দিনাজপুরে পুকুর খননে মিলল ঐতিহাসিক ভৈরব মূর্তি
কুম্ভ রাশি:
আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে অনুতাপ হতে পারে। আত্মীয়দের কারণে সাময়িক অশান্তি দেখা দিলেও হিতাকাঙ্ক্ষীর সহায়তায় বড় বিপদ এড়ানো সম্ভব।
মীন রাশি:
সন্তান সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। সরকারি চাকরির যোগ রয়েছে। দূরবর্তী স্থানে নিজের চেষ্টায় ব্যবসা গড়ার সম্ভাবনা থাকলেও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।
সার্বিকভাবে, সফলা একাদশীর দিনে শোভন যোগ অনেকের জন্য সাফল্যের দরজা খুলে দিলেও, কিছু রাশির জাতকদের সংযম ও সতর্কতাই আজকের মূল মন্ত্র।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.