‘ভালবাসি’! প্রকাশ্যেই প্রেমের কথা স্বীকার অবিনাশ-ঈশার, ভাইরাল ভিডিয়োয় চর্চা তুঙ্গে

‘বিগ বস্‌ ১৮’-এর ঘর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু। যদিও বারবার নিজেদের ‘ভাল বন্ধু’ বলেই দাবি করেছেন অবিনাশ মিশ্র এবং ঈশা সিংহ। তবে এ বার যেন সেই জল্পনাতেই নিজেরাই সিলমোহর দিলেন দুই অভিনেতা। প্রকাশ্যেই একে অপরকে ‘ভালবাসি’ বললেন অবিনাশ ও ঈশা। ইতিমধ্যেই তাঁদের সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোহিত শেট্টি সঞ্চালিত ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর বিজয়ী হয়েছেন অবিনাশ মিশ্র। ট্রফি জয়ের পর উদ্‌যাপনের একটি ভিডিয়োয় ঈশার সঙ্গে দেখা যায় তাঁকে। সেখানেই অবিনাশ বলেন, “আমি কৃতজ্ঞ এবং নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার জীবনে ঈশা রয়েছে।” অভিনেতার এই কথার পর ঈশা তাঁকে আরও কিছু বলতে বলেন। তখনই অবিনাশ সরাসরি বলেন, “আমি তোমাকে ভালবাসি।” অবিনাশের কথা শুনে লজ্জায় হেসে ফেলেন ঈশা। এরপর তিনিও জবাব দেন, “আচ্ছা! আমিও তোমাকে ভালবাসি।”

অবিনাশ ও ঈশার পরিচয় ‘বিগ বস্‌ ১৮’-এর ঘরে। সেই সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নজর কেড়েছিল দর্শকদের। যদিও দু’জনেই সম্পর্কের কথা অস্বীকার করে নিজেদের ভাল বন্ধু বলে পরিচয় দিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের একসঙ্গে সময় কাটানো, সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে ছবি ও ভিডিয়ো ভাগ করে নেওয়া এবং ঘনিষ্ঠ মুহূর্ত অনুরাগীদের মনে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে।

এ বার ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ফাইনালেও দেখা গেল তাঁদের ঘনিষ্ঠতা। অবিনাশের নাম বিজয়ী হিসেবে ঘোষণা হতেই আবেগে ভেঙে পড়েন অভিনেতা। পাশে থাকা ঈশাও আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর সোজা ঈশার কাছে ছুটে যান অবিনাশ। দু’জনে একে অপরকে জড়িয়ে ধরেন। এমনকি ঈশার গালে চুম্বন করতেও দেখা যায় তাঁকে।

অবিনাশের জয়ের পর সমাজমাধ্যমে আবেগঘন পোস্টও করেন ঈশা। সেখানে তিনি লেখেন, “হয়তো ঈশ্বরের পরিকল্পনা সত্যিই আরও বড় ছিল। তোমাকে নিয়ে ভীষণ ভীষণ গর্বিত।” মজার ছলে নিজের আবেগ প্রকাশ করে লেখেন, “একটু কেঁদে আসি!” পরে ফাইনালের পর দু’জনে ‘সেনোরিটা’ গানে নাচছেন, এমন একটি ভিডিয়োও ভাগ করে নেন তিনি।

উল্লেখ্য, একাধিক কঠিন ও ঝুঁকিপূর্ণ স্টান্ট সফল ভাবে পার করে ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ট্রফি জিতেছেন অবিনাশ মিশ্র। বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন ২০ লক্ষ টাকা, ইউরোপ ভ্রমণের সুযোগ এবং একটি নতুন গাড়ি। তবে ট্রফি জয়ের পাশাপাশি ঈশার সঙ্গে তাঁর সম্পর্কের এই প্রকাশ্য স্বীকারোক্তিই এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক