পুজোর মরশুমে একটি বড় ঘোষণা করল রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কথা ঘোষণা করল রজ্য সরকার। আর সেই টাকা পুজোর আগেই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
নবান্নের তরফে জানানো হয়েছে, ১৬ লক্ষ পড়ুয়াকে এই সুবিধা দেওয়া হবে। ১৬ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে যে ট্যাব কেনার টাকা দেওয়া হবে তাতে রাজ্য সরকারের খরচ পড়বে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য সেই টাকা দেওয়া স্থগিত রাখা হয়েছিল।
তবে সেই টাকা পড়ুয়ারা এদিন শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন। দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করে জানানো হয়েছে পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রকল্পের এবছর উপকৃত হবে ১৬ লক্ষ পড়ুয়া। যদিও এই টাকা আগে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হত।
কিন্তু এখন একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই টাকা পেয়ে থাকে। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর বেশি জোর দিয়েছে। ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা পাবে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলগুলি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.