ফের জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ‘বিগ বস বাংলা’র ঘরে আসছেন উচ্ছেবাবু আদৃত ও সাহেব ভট্টাচার্য?

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই বদলাচ্ছে খেলার সমীকরণ। কখনও প্রতিযোগীদের মধ্যে তুমুল ঝগড়া, কখনও আবার প্রেমের গুঞ্জন। রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে জীতু কামাল ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা—সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে রিয়ালিটি শোয়ের অন্দরমহল। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির জল্পনা।

টেলিপাড়ার সূত্রে খবর, খুব শীঘ্রই ‘বিগ বস বাংলা’র ঘরে নতুন সদস্য হিসেবে প্রবেশ করতে পারেন দুই পরিচিত অভিনেতা। তাঁদের মধ্যে একজন হলেন দর্শকদের পরিচিত ‘উচ্ছেবাবু’ আদৃত রায়। অন্যদিকে, দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শোনা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের নাম।

বিশেষ করে সাহেবের বিগ বসের ঘরে প্রবেশ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, প্রথমদিকে এই রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না অভিনেতা। তবে এবার নাকি নিজের সিদ্ধান্ত বদলে বিগ বসের মঞ্চে পা রাখতে পারেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সাহেব কিংবা আদৃত—কোনও অভিনেতার তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও পুজোর মরশুমে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রির চমক দিয়েছিল ‘বিগ বস বাংলা’। সেই সময় ঘরে প্রবেশ করেছিলেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী রণিতা দাস। এবার ফের একইভাবে দুই নতুন সদস্যকে নিয়ে আসার পরিকল্পনা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি’, সৃজলাকে প্রেম নিবেদন জিতুর? বিগ বসের ঘরে নতুন জল্পনা
‘সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি’, সৃজলাকে প্রেম নিবেদন জিতুর? বিগ বসের ঘরে নতুন জল্পনা

এখন দেখার বিষয়, সত্যিই কি আদৃত রায় ও সাহেব ভট্টাচার্য বিগ বসের ঘরে প্রবেশ করেন? যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে নতুন দুই প্রতিযোগীর আগমনে ঘরের পুরনো সমীকরণ কতটা বদলায়, সেটাই হবে দেখার। বিশেষ করে রাজবীর-নন্দিনীর দ্বন্দ্ব এবং অন্যান্য প্রতিযোগীদের খেলায় তাঁদের উপস্থিতি কতটা প্রভাব ফেলে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক