‘আমিই আগে মারব, তোকে ফাইনালে যেতে দেব না’—রাজবীরকে জীতুর হুমকি, বিগ বস বাংলার ঘরে হাতাহাতির পরিস্থিতি!

বিগ বস বাংলার ঘরে ফের উত্তপ্ত পরিস্থিতি। সোমবারের এপিসোডের প্রোমো ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জীতু কমল ও রাজবীর দে-র তুমুল বচসা নিয়ে। দু’জনের কথার লড়াই এমন পর্যায়ে পৌঁছয় যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে প্রোমোতে দেখা গিয়েছে।

সম্প্রতি উইকেন্ডের এপিসোডে রাজবীরকে নিয়ে সরাসরি হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে চ্যালেঞ্জ ছুড়েছিলেন জীতু। তবে তারও আগে থেকেই রাজবীরের স্বভাব ও আচরণ নিয়ে আপত্তি ছিল অভিনেতার। বিগ বস বাংলায় প্রবেশের আগে রাজবীরের ছবি ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনাও দেখা গিয়েছিল। যদিও শোয়ে প্রবেশের পর পরিস্থিতিতে কিছুটা বদল আসে। এমনকী, নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে গত সপ্তাহের নমিনেশন থেকেও রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু।

তবে সেই সমীকরণ বেশিদিন স্থায়ী হয়নি। সোমবারের প্রোমোতে দেখা যাচ্ছে, রাজবীর ও জীতুর মধ্যে ফের তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। দু’জনেই একে অপরকে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে জীতুকে বলতে শোনা যায়, ‘এমন কিছু করিস না, আমিও হসপিটালাইজড হলাম, তুইও হসপিটালাইজড হলি…।’ এরপর আরও কড়া ভাষায় তিনি বলেন, ‘আমি নিজে তোকে আগে মেরে দেব দেখবি। ফাইনাল অবধি তোকে যেতে দেব না।’

প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। রাজবীরের অনুরাগীদের একাংশ জীতুর বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, রাজবীরকে কেন্দ্র করেই জীতু বেশি ফুটেজ পাচ্ছেন। আবার কেউ লিখেছেন, ফাইনালে কে যাবে, তা শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবেন। তবে প্রোমোতে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গিয়েছে, তার পর্বের সম্পূর্ণ প্রেক্ষাপট এবং শেষ পর্যন্ত কী ঘটেছে, তা জানতে পুরো এপিসোড সম্প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চলতি সিজনে জীতু কমলকে অন্যতম আলোচিত প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে। শোয়ে তাঁর একাধিক প্রতিযোগীর সঙ্গে ভালো সম্পর্কও রয়েছে। মনামি ঘোষ, দীপেন্দু বিশ্বাস, সৃজলা গুহ, দুর্নিবার সাহা, তনুশ্রী, নিরঞ্জন এবং ঝিলমের সঙ্গে তাঁর সদ্ভাব রয়েছে বলে শোয়ের বিভিন্ন পর্বে দেখা গিয়েছে। অন্যদিকে, রাজবীরের সঙ্গে এর আগেও বিভিন্ন বিষয়ে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

এদিকে, চলতি সপ্তাহান্তে বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিয়েছেন আ্যালেক্সজান্দ্রা টেলর ও সায়ক চক্রবর্তী। এর আগে ভোটের মাধ্যমে শো ছেড়েছিলেন জয়িতা চট্টোপাধ্যায়। আর প্রথম সপ্তাহেই বিদায় নিয়েছিলেন অনিন্দ্য সেনগুপ্ত।

এখন দেখার, জীতু ও রাজবীরের এই দ্বন্দ্ব আগামী দিনে কোন দিকে গড়ায় এবং তাঁদের সম্পর্কের সমীকরণে ফের কোনও পরিবর্তন আসে কি না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক