‘বিগ বস বাংলা’-র ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। কখনও ঝগড়া, কখনও বন্ধুত্ব, আবার কখনও নতুন সম্পর্কের ইঙ্গিত—সব মিলিয়ে জমে উঠেছে খেলা। জীতু কমল ও দুর্নিবার সাহার সংঘাত নিয়ে যখন সরগরম বিগ বসের অন্দরমহল, তখনই নতুন করে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী সৃজলা গুহ। সৃজলার প্রতি জীতুর বিশেষ আগ্রহ কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অনুভূতি? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে দর্শকদের জল্পনা।
সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে বিগ বসের ঘরে নতুন করে উত্তেজনা ছড়ায়। ক্যাপ্টেনের ঘরে কে থাকবেন, তা নিয়ে জীতু কমল ও দুর্নিবার সাহার মধ্যে মতবিরোধ তৈরি হয়। জীতু স্পষ্ট জানিয়ে দেন, ক্যাপ্টেন দুর্নিবারের সঙ্গে একই বিছানায় নিরঞ্জন থাকতে পারবেন না। তাঁর এই নির্দেশ অমান্য করা হলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
কিন্তু রাতের বেলা দেখা যায়, দুর্নিবারের সঙ্গে ক্যাপ্টেনের বিছানায় শুয়ে পড়েছেন নিরঞ্জন। এরপরই নিজের হুঁশিয়ারি মতো এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। তাঁর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন ভরত কল, মনামী ঘোষ, নন্দিনী, রাজবীর-সহ বিগ বসের একাধিক প্রতিযোগী। রাজবীরও জীতুর এমন আচরণের বিরোধিতা করেন। ফলে ক্যাপ্টেনের বিছানায় জল ঢালার ঘটনাকে কেন্দ্র করে ঘরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
তবে এই বিতর্কের পাশাপাশি জীতু ও সৃজলার সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এপিসোডে দেখা যায়, একটি টাস্কে অংশ নিতে প্রথমে রাজি হচ্ছিলেন না সৃজলা। সেই সময় তাঁকে বারবার অনুরোধ করতে থাকেন জীতু। শেষ পর্যন্ত জীতুর অনুরোধে টাস্কের আংশিক অংশে যোগ দেন সৃজলা।
এই ঘটনাই দর্শকদের একাংশের নজর কেড়েছে। তাঁদের মতে, সৃজলাকে রাজি করাতে জীতুর বারবার চেষ্টা করার মধ্যে বিশেষ কোনও ইঙ্গিত থাকতে পারে। আবার জীতুর কথা রাখায় সৃজলার মনেও তাঁর জন্য আলাদা কোনও অনুভূতি রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

যদিও জীতু কমল ও সৃজলা গুহের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, এমন কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। আপাতত তাঁদের আচরণ ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। বিগ বসের ঘরে প্রতিযোগীদের বন্ধুত্ব ও শত্রুতার সমীকরণ যেভাবে প্রতিনিয়ত বদলাচ্ছে, তাতে আগামী দিনে জীতু ও সৃজলার সম্পর্ক কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.