Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রেম, বিরহ আর ঝগড়া নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক। বিশেষ করে রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কের রসায়ন ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি শোয়ের বাথরুম এলাকার সামনে রাজবীরের সঙ্গে নন্দিনীর ঘনিষ্ঠ মুহূর্ত নজর কেড়েছিল দর্শকদের। নন্দিনীর গালে ও কপালে রাজবীরের একের পর এক চুমুর দৃশ্য নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছিল জোর চর্চা। তবে এবার বিগ বসের ঘরের বাইরের একটি ঘটনা নিয়ে নতুন করে শিরোনামে নন্দিনী। ভাইরাল হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে চুমুর ছবি।
রাজবীরের সঙ্গে নন্দিনীর বর্তমান সম্পর্ক নিয়ে যখন দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নন্দিনীর অতীত প্রেমের একটি অন্তরঙ্গ ছবি। সেই ছবিতে নন্দিনীর সঙ্গে দেখা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিককে। ‘কাকাবাবু’ ছবির সিরিজে সন্তু চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে বিশেষ পরিচিত আরিয়ান। ভাইরাল হওয়া ছবিটি ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।
টলিপাড়ার অন্দরের গুঞ্জন অনুযায়ী, একসময় আরিয়ান ভৌমিকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নন্দিনী দত্ত। তাঁদের সম্পর্ক বেশ কয়েক বছর স্থায়ী হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। সেই সময়েরই একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে বলে খবর। যদিও ছবিটির সত্যতা কিংবা এটি কবে তোলা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।
বর্তমানে আরিয়ান ও নন্দিনীর সম্পর্ক অতীত বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, টলিপাড়ার সূত্রের দাবি, আরিয়ান ভৌমিকের সঙ্গে বর্তমানে অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরীর নাম জড়িয়েছে। যদিও এই সম্পর্ক নিয়ে সংশ্লিষ্ট অভিনেতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, ‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্কের সমীকরণ নিয়েও প্রতিনিয়ত বদল আসছে। কখনও ঘনিষ্ঠতা, কখনও আবার তুমুল ঝগড়া— তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত নিয়ে সরগরম দর্শকমহল। তারই মধ্যে নন্দিনীর প্রাক্তন প্রেমিক আরিয়ান ভৌমিকের সঙ্গে পুরনো ছবি ভাইরাল হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবি ঘিরে তৈরি হওয়া জল্পনা কতটা সত্যি, তা নিয়ে এখনও রয়ে গিয়েছে প্রশ্ন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
