বিগ বসের ঘরের শত্রুতা ভুলে ফের একসঙ্গে সায়ক-সোহিনী-অ্যালেক্স, রিইউনিয়নে ফাঁস পুরনো কথা

‘বিগ বস বাংলা’র ঘরে থাকাকালীন প্রতিযোগীদের মধ্যে তৈরি হয়েছিল নানা সমীকরণ, ভুল বোঝাবুঝি এবং রেষারেষি। নমিনেশন থেকে শুরু করে মতের অমিল—সব মিলিয়ে কখনও কাছের মানুষই হয়ে উঠেছেন প্রতিপক্ষ। তবে শো শেষ করে বাড়ির বাইরে আসতেই বদলে গেল সেই ছবিটা। পুরনো অভিমান ভুলে ফের একসঙ্গে আড্ডায় মাতলেন সায়ক চক্রবর্তী, সোহিনী এবং আলেকজান্দ্রা।

সম্প্রতি নিজের ভ্লগে এই বিশেষ রিইউনিয়নের কিছু মুহূর্ত তুলে ধরেছেন সায়ক। যদিও এই আড্ডায় ‘বিগ বস বাংলা’র সব প্রাক্তন প্রতিযোগী উপস্থিত ছিলেন না। সায়ক জানান, জয়িতা বর্তমানে মুম্বইয়ে রয়েছেন এবং অনিন্দ্য নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাই তাঁদের ছাড়াই সায়ক, সোহিনী ও আলেকজান্দ্রা মিলে জমিয়ে আড্ডা দেন।

আড্ডার শুরুতেই উঠে আসে ‘বিগ বস বাংলা’র ঘরের পুরনো প্রসঙ্গ। প্রথম সপ্তাহে আলেকজান্দ্রা কেন সায়ককে নমিনেট করেছিলেন, তা জানতে চান অভিনেতা। মজার ছলে অ্যালেক্স বলেন, “আমি তোমায় মেরে দেব!” এরপর অবশ্য আসল কারণও জানান তিনি। আলেকজান্দ্রার কথায়, প্রথমদিকে সায়কের বাংলা বুঝতে তাঁর সমস্যা হত, আবার সায়কেরও তাঁর ইংরেজি বুঝতে অসুবিধা হত। তার উপর তাঁদের মধ্যে তেমন কথাবার্তাও হত না। সেই কারণেই প্রথম সপ্তাহে সায়ককে নমিনেট করেছিলেন তিনি।

এরপর আলোচনায় আসে সায়ক ও সোহিনীর সমীকরণ। ‘বিগ বস বাংলা’র প্রথম সপ্তাহেই তাঁরা একে অপরকে নমিনেট করেছিলেন। সায়ক জানান, বাড়িতে থাকাকালীন তাঁদের মধ্যে বিশেষ কোনও কথাবার্তাই হত না।

তবে সেই পুরনো ভুল বোঝাবুঝির কারণও এবার খোলসা করেন সোহিনী। অভিনেত্রী জানান, শুরুতে সায়ককে নিয়ে তাঁর মনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছিল। তাঁর কথায়, “আমি তোমার ব্যাপারে আগে থেকেই একটা মাইন্ড সেট করে রেখেছিলাম। হয়তো অনেকেই এটা ভেবে রেখেছে। কিন্তু তুমি আসলে যেরকম আর আমি যেটা ভেবেছিলাম, দুটো একদম আলাদা।”

অর্থাৎ, ‘বিগ বস’-এর ঘরে যে ধারণা বা দূরত্ব তৈরি হয়েছিল, বাইরে এসে তা অনেকটাই বদলে গিয়েছে। পুরনো ঘটনা নিয়ে হাসিঠাট্টার পাশাপাশি নিজেদের ভুল বোঝাবুঝি নিয়েও খোলামেলা আলোচনা করেন তাঁরা। সেই প্রসঙ্গে সায়কও মজার ছলে বলেন, “আমি খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলাম এত শান্ত স্বভাবের একটা মেয়ে আমাকে বলছে দূরে থাকো!”

সব মিলিয়ে, ‘বিগ বস বাংলা’র ঘরের সেই রাগ, অভিমান এবং প্রতিযোগিতার আবহ পেরিয়ে প্রাক্তন প্রতিযোগীদের এই রিইউনিয়ন যেন অন্য ছবিই তুলে ধরল। ক্যামেরার সামনে যাঁরা একসময় একে অপরের প্রতিপক্ষ ছিলেন, ক্যামেরার বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ধরা পড়ল সায়কের ভ্লগে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক