বিগ বস বাংলার ঘরে রাজবীর দে প্রবেশ করার পর থেকেই একের পর এক ঘটনায় উত্তপ্ত হচ্ছে পরিবেশ। কখনও নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, কখনও খাবার নিয়ে মনামী ও তনুশ্রীর সঙ্গে বচসা, আবার কখনও ভরত কল ও জীতু কমলের সঙ্গে মতবিরোধ—রাজবীরকে ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন বিতর্ক। এবার আরও বড় অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল বিগ বসের ঘরে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগ বসের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নতুন একটি টাস্ককে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেই সময় সোফার পিছনে লুকিয়ে ছিলেন সোনামণি, মনামী এবং দীপেন্দু। অন্যদিকে নিরঞ্জন ও রাজবীরের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। দু’জনের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতিও তৈরি হয়।
এরই মধ্যে আচমকাই রাজবীরের বিরুদ্ধে ‘Bad Touch’-এর অভিযোগ করেন সোনামণি। ভিডিওতে তাঁকে রাজবীরের উদ্দেশে চিৎকার করতে দেখা যায়। সোনামণির অভিযোগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তবে অভিযোগ শুনে নীরব থাকেননি রাজবীরও। তাঁর দাবি, সোনামণি ‘ভিকটিম কার্ড’ খেলছেন এবং মেয়ে হওয়ার সুবিধা নিচ্ছেন। রাজবীরের এই মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর দীপেন্দুকেও রাজবীরের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজবীরের হয়ে কথা বলতে দেখা যায় নন্দিনীকে। ফলে টাস্কের উত্তেজনা মুহূর্তেই রূপ নেয় তুমুল বাকবিতণ্ডায়।
তবে ভাইরাল হওয়া এই ভিডিওর পুরো ঘটনা এখনও সামনে আসেনি। ঠিক কী ঘটেছিল এবং অভিযোগের পর বিগ বসের তরফে কোনও পদক্ষেপ করা হবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের সম্প্রচারের জন্য।
এর মধ্যেই চলতি সপ্তাহে বিগ বস বাংলার ঘরে নতুন সদস্য হিসেবে অনুষ্কা ঘোষের প্রবেশের খবর রয়েছে। ফলে রাজবীরকে ঘিরে নতুন বিতর্কের মধ্যেই তাঁর আগমন শো-এর সমীকরণে আরও পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.