Darshana: মনোরম আবহাওয়াই তাকে নাচতে বাধ্য করিয়েছে! এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক (Darshana)। একইসাথে যে গানটিতে তিনি তার নাচ প্রদর্শন করলেন তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলেজিকে। শুরু হয়েছে বৈশাখী ঝড়-বৃষ্টির দিন।
সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয় বিকেলের বৃষ্টির জল ও মনোরম বাতাস। ঘরে বসে বাইরেটা দেখতে অপরূপ সুন্দর লাগে। সেরকমটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রেও। এদিন যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় কাঁচের দেওয়ালের ওপাশে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।
আর ঘরের মধ্যে তিনি নেচে চলেছেন মন-প্রাণ দিয়ে। এদিন আশা ভোঁসলেজির জনপ্রিয় একটি গানে নাচতে দেখা গিয়েছে তাকে। পরনে লাল রঙের আনারকলি। ভীষণ মনোমুগ্ধকর এক্সপ্রেশন ও স্টেপ মিলিয়ে সেই নাচ অপরূপ হয়ে তুলেছিল। আর সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আবহাওয়াটাই আমাকে নাচতে বাধ্য করলো। আশা ভোঁসলেজি-র প্রতি শ্রদ্ধাঞ্জলি।’
পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বলছেন তার এমন সুন্দর এক্সপ্রেশন হার মানাবে যে কোনো পেশাদার নৃত্যশিল্পীকেও। হয়তো অনেকেই জানেন না অভিনয়ের পাশাপাশি এই শিল্পী কিন্তু নাচেও ভীষণভাবে দক্ষ। এর আগেও তারা এরকম নানান ভিডিও দেখেছি।
তাইতো সেটি ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা। উল্লেখ্য, এই অভিনেত্রী গ্ল্যামারের জীবন্ত প্রতিমূর্তি। নিজের ফ্যাশন সেন্স ও স্টাইলের মাধ্যমে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। অন্যদিকে বৈবাহিক জীবনেও কিন্তু তিনি ভীষণ সফল। ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাসকে। তার সঙ্গেই দিন কাটছে সুন্দরভাবে।

Sudeshna has been writing entertainment reports since 2021.