‘ভালোবাসা একবার হলে…’, পোস্টারে অতীত প্রেমের আবেগ উসকে দিলেন দেব-শুভশ্রী

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। পুজোকে সামনে রেখে তাঁদের সপ্তম ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। দীর্ঘ বিরতির পর ফের এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

প্রথম পোস্টারেই স্পষ্ট, ছবির গল্পে থাকছে প্রেমের পাশাপাশি অ্যাকশন, উত্তেজনা এবং আবেগের মিশেল। পোস্টারে দেখা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ও অগ্নিগর্ভ এক পরিস্থিতির মধ্যে একে অপরকে আগলে দাঁড়িয়ে রয়েছেন দেব ও শুভশ্রী। দেবের কাঁধে বন্দুক, পোশাকে রক্তের দাগ। অন্যদিকে রক্তাক্ত সাদা পোশাকে দেবের দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শুভশ্রী। এই দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে যে ছবির প্রেক্ষাপট হবে অন্য স্বাদের এবং চেনা রোম্যান্টিক গল্পের গণ্ডি ছাড়িয়ে যাবে।

পোস্টার ভাগ করে নিয়ে দুই তারকা লিখেছেন, “ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।” এই বার্তাই ছবির মূল আবেগের ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে বোঝা যাচ্ছে, প্রেমের গল্পের সঙ্গে জুড়ে থাকবে তীব্র সংঘাত এবং অ্যাকশনঘন মুহূর্ত।

তবে এখনও ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগেই শুভশ্রী জানিয়েছিলেন, তাঁদের নতুন ছবিতে থাকবে ঝাল, নুন এবং মিষ্টির মতো নানা স্বাদের উপাদান। অন্যদিকে দেবও ইঙ্গিত দিয়েছেন, ছবিতে রোম্যান্স, অ্যাকশন, থ্রিলার এবং প্রতিশোধ—সবকিছুর সমন্বয় থাকবে।

জানা গিয়েছে, দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। বিশেষ করে দেব-শুভশ্রীর রোম্যান্সকে কেন্দ্র করে যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই আবেগকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে পুজোর মরশুমে এই ছবিকে ঘিরে বক্স অফিসে বড়সড় লড়াই এবং দর্শকদের বিপুল সাড়া মিলবে বলেই মনে করছে টলিপাড়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক